মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বাগদাদ থেকে বৈরুত, তলায় তলায় বিশাল বন্ধুত্ব, খামেনেই বিপদে পড়তেই ফোন ধরছে না কেউ!

Riya Patra | ১৯ জুন ২০২৫ ১৪ : ৫২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কেউ কারও কাছে বশ্যতা স্বীকার করতে রাজি নয়। আমেরিকা ইরানকে সতর্ক করলেও, খামেনেই স্পষ্ট জানিয়েছেন জোর করে আরোপ করা যুদ্ধ এবং জোর করে আরোপ করা  শান্তি, ইরান চায় না কোনওটাই। সংঘর্ষের সপ্তম দিনে ইজরায়েলের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। ব্যাপক ক্ষতিগ্রস্ত ওই হাসপাতাল।  পাল্টা হামলা থেকে একেবারেই বিরত নেই ইজরায়েল। একদিকে ট্রাম্পের হুঁশিয়ারি, অন্যদিকে যুদ্ধআবহ। এই মুহূর্তে  প্রশ্ন উঠছে, ইরানের নীরব বন্ধুরা কোথায়? তাহলে কি এবার কয়েকদশক পর মধ্য-প্রাচ্যে বদলে যাচ্ছে চেনা সমীকরণ? 

চার দশকেরও বেশি সময় ধরে, ইরান মধ্যপ্রাচ্য জুড়ে ‘প্রক্সি ফোর্স’-এর একটি জোট তৈরি করেছে, যেটিকে বলা যায় সেলফ স্টাইল অ্যাক্সিস অফ রেজিস্টেন্স। কেন এই জোট তৈরি হয়েছে?  মূলত নিজেদের সম্মিলিত, একক শক্তি প্রদর্শন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলি প্রভাব প্রতিহত করার জন্য এবং সরাসরি সংঘর্ষ থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখাই মূল লক্ষ্য। কিন্তু বিশ্ব রাজনীতির মঞ্চ নাকি এখন একেবারেই আলাদা ছবি দেখছে। 

তেহরানে যখন সকাল-বিকেল আছড়ে পড়ছে ইজরায়েলি বোমা, মিসাইল, হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, তখন প্রক্সি ফোর্সের বাকি শরিকরা কার্যত নিশ্চুপ! 

কারা রয়েছে এই প্রক্সি ফোর্স-এ? লেবাননে হিজবুল্লাহ, প্যালেস্তাইনে হামাস, ইয়েমেনে হুতি বিদ্রোহীরা এবং ইরাকে ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়ারা। যারা এই পরিস্থিতিতে কার্যত চুপ। প্রশ্ন ঘুরছে, কয়েক দশকের মধ্যে এবার কি তাহলে প্রথম, যখন যুদ্ধের ময়দানে একলা লড়াই করতে হবে ইরানকে?

কেবল মধ্য প্রাচ্য নয়, মধ্যপ্রাচ্যের বাইরেও, ইরানের মিত্র দেশ হিসেবে বিভিন্ন ক্ষেত্রে যারা চিহ্নিত, তারা কেবল শক্তিশালীই নয়, বরং ‘কর্তৃত্ববাদী’ হিসেবেও পরিচিত বিশ্বে। তালিকায়- রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়াও। 

রাশিয়া ইরানের সমর্থক হিসেবে বিবেচিত হলেও, এই যুদ্ধে বেশ ভেবে পা ফেলছে। ইজরায়েলি হামলার নিন্দা করলেও, কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করেনি এখনও। ইরানের পাশে দাঁড়িয়ে বড় বার্তাও দেয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া