শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পেটে পড়লেই আর হুঁশ থাকে না! মদ্যপ অবস্থায় হায়দরাবাদের ব্যক্তি যা করলেন... দেখুন ভিডিও

AD | ১৯ জুন ২০২৫ ১৪ : ১৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মদ্যপান কেউ করেন শখ মেটাতে কেউ বা নেশা করতে। অনেক সময় কেউ কেউ এত বেশি পান করে ফেলেন যে দিগ্বিদিক জ্ঞান শূণ্য হয়ে পড়েন। তেমনটাই করেছেন হায়দরাবাদের এক ব্যক্তি। গভীর রাতের গাড়িচালকদের হতবাক করে দেওয়া এক অদ্ভুত দৃশ্যে, পিভি নরসিংহ রাও এক্সপ্রেসওয়ে উপর একজন মদ্যপ ব্যক্তিকে উটে পিঠে চড়ে ঘুরতে দেখা গিয়েছে। ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ইনস্টাগ্রাম ব্যবহারকারী ইকরাম উল্লাহ শাহের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, উট নিয়ে ব্রিজের রেলিংয়ের ধারে চলে যাচ্ছেন ওই ব্যক্তি। কখনও আবার রাস্তার মাঝখানে চলে আসছেন। আপাতদৃষ্টিতে বোঝা যাচ্ছিল কোনও নিয়ন্ত্রণ নেই ওই ব্যক্তির। এর ফলে আরোহী এবং কাছাকাছি যানবাহন উভয়ের জন্যই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছিল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ইকরাম একটি বোতল থেকে জল ছিঁটিয়ে লোকটিকে থামানোর চেষ্টা করছেন, যাতে তাঁর জ্ঞান ফিরে আসে। অবশেষে তিনি এবং তাঁর এক বন্ধু উটটিকে থামিয়ে একটি ল্যাম্প পোস্টের সঙ্গে বেঁধে দেন এবং আরোহীকে নামাতে সক্ষম হন, যার ফলে একটি বড় দুর্ঘটনা এড়ানো যায়।

ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে, সড়ক নিরাপত্তা এবং প্রাণী কল্যাণ নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। অনেকেই ইকরাম এবং তাঁর বন্ধুর কাজের প্রশংসা করেছেন।

পিভি নরসিমহা রাও এক্সপ্রেসওয়ে হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে মেহেদিপত্তনমের সঙ্গে যুক্ত করে। এর উপর দিয়ে সাইকেল, দুই ও তিন চাকার গাড়ি, তিন ও চার চাকার সাত আসনের গাড়ি এবং পণ্যবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া