শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হবু জামাইয়ের সঙ্গে একি করে বসলেন হবু শাশুড়ি! সম্পর্কের রসায়নে ওলটপালট 'বয়স',  তোলপাড় উত্তরপ্রদেশের বাস্তি অঞ্চল

SG | ১৯ জুন ২০২৫ ১৩ : ২২Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: একটা প্রেম, তাও আবার হবু শাশুড়ি ও জামাইয়ের মধ্যে! শোনার পর চোখ কপালে ওঠার মতোই ঘটনা। আর তা শুধু শোনাই নয়, বাস্তবেই ঘটেছে উত্তরপ্রদেশের বাস্তি জেলার দুবাউলিয়া থানা এলাকায়। পরিবারে বিয়ের তোড়জোড় চলছিল, তার মাঝেই ঘটে গেল এক রোমহর্ষক মোড়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় চার মাস আগে বাস্তির দুবাউলিয়া এলাকার এক যুবকের সঙ্গে বিয়ের কথা পাকা হয় গোন্ডা জেলার এক তরুণীর। পরিবারে আনন্দের হাওয়া বইছিল। কিন্তু ধীরে ধীরে, অন্য গল্প লেখার ইঙ্গিত মিলতে শুরু করে।

তরুণীর মা—অর্থাৎ হবু শাশুড়ি—জামাইয়ের সঙ্গে ফোনে কথাবার্তা চালাতে শুরু করেন। শুরুর দিকে কেউই সেভাবে কিছু সন্দেহ করেননি। তবে সময়ের সঙ্গে ফোনালাপের সময়সীমা বাড়তে থাকলে ও তাদের আচরণে অদ্ভুত পরিবর্তন ধরা পড়ে। সন্দেহ দানা বাঁধে পরিবারের সদস্যদের মধ্যে।

শেষ পর্যন্ত, পুরো ঘটনা ফাঁস হয়ে যায়। মেয়ের পরিবার সঙ্গে সঙ্গে বিয়ে বাতিল করে এবং অন্য পাত্রস্থানে বিয়ে ঠিক করে। সবকিছু ঠিকঠাক চলছিল, বিয়ের দিনও নির্ধারিত হয়েছিল মে মাসে। কিন্তু বিয়ের ঠিক তিন দিন আগে যা ঘটল, তা যেন সিনেমাকেও হার মানায়—হঠাৎ করেই যুবক এবং তার হবু শাশুড়ি উধাও!

কোথাও খোঁজ না পেয়ে অবশেষে মেয়ের পরিবার পুলিশের দ্বারস্থ হয়। দুবাউলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে শুরু হয়েছে তল্লাশি অভিযান। মোবাইল লোকেশন ট্র্যাক করেও এখনো পর্যন্ত হদিশ মেলেনি, কারণ অভিযুক্তদের ফোন বন্ধ।

এই ঘটনা নিছক বিচ্ছিন্ন নয়। কিছুদিন আগেই আলিগড়ে ঘটেছিল এক অনুরূপ কাণ্ড—সেখানেও হবু জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন হবু শাশুড়ি। দুই ক্ষেত্রেই এক অদ্ভুত মিল—প্রেম জমেছিল বিয়ের ঠিক আগমুহূর্তে এবং শেষপর্যন্ত তা পরিণত হয় পালিয়ে যাওয়ার নাটকে। স্থানীয় মানুষজনের মধ্যে বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কেউ বলছেন, “সংসারের ভিত যখনই ভালোবাসার নামে ভাঙে, সমাজ তখন নাড়িয়ে যায়।” পুলিশ জানিয়েছে, “তদন্ত জোরকদমে চলছে। খুব দ্রুত আমরা অভিযুক্তদের খুঁজে বার করব বলে আশাবাদী।”

এই ঘটনা প্রমাণ করল, সম্পর্কের রসায়নে এখন আর বয়স বা সম্পর্কের নাম বড়ো নয়, হঠাৎ এক টানই সব হিসেব ওলটপালট করে দিতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া