শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শেষ মুহূর্তে ঠিক কী হয়েছিল? ‘ব্ল্যাক বক্স’-থেকেও কি মিলবে না তথ্য? সামনে এল বড় সত্যি

Riya Patra | ১৯ জুন ২০২৫ ১৩ : ১৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। ভয়াবহ দুর্ঘটনা নিয়ে একাধিক তথ্য সামনে এলেও সঠিক কারণ প্রকাশ্যে আসেনি এখনও। আশা ব্ল্যাক বক্স। সেখান থেকেই একমাত্র মিলতে পারে শেষ মুহূর্তে তথ্য, যা মোড় ঘোরাতে পারে যাবতীয় ঘটনার। দুর্ঘটনার ২৮ ঘণ্টা পর কমলা রঙের ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে।

দুর্ঘটনার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানিয়েছিলেন, উদ্ধারকৃত ব্ল্যাক বক্সের ডেটা বিশ্লেষণ করা  হবে। নাম ব্ল্যাক বক্স হলেও এটি উজ্জ্বল কালো রঙের বানানোর অন্যতম কারণই হল, যাতে এটী দুর্ঘটনা স্থলের মাঝে সহজে নজরে আসে। 

তবে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ, ব্ল্যাক বক্সও নাকি ক্ষতিগ্রস্ত। আর ঠিক সেই কারণেই ব্ল্যাক বক্স এবার পাঠানো হবে আমেরিকায়।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ব্ল্যাক বক্স ক্ষতিগ্রস্ত। তথ্য সংগ্রহের কারণে এবার ব্ল্যাকবক্স পাঠানো হবে বিদেশে। 

'ব্ল্যাক বক্স'-এ কী রয়েছে? এতে থাকে মূলত দুটি ডিভাইস- ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর এবং ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর। ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমান থেকে উদ্ধার করা 'ব্ল্যাক বক্স'টি খতিয়ে দেখার জন্য ওয়াশিংটন ডিসির জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ডে পাঠানো হতে পারে বলে খবর সূত্রের।

 'ব্ল্যাক বক্স'টি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হলে, সমস্ত প্রোটোকল অনুসরণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য ভারতীয় কর্মকর্তাদের একটি দল ব্ল্যাক বক্সের থাকবে ব্ল্যাক বক্সের সঙ্গেই।  

১২ জুনের দুর্ঘটনার পর, এখনও পর্যন্ত ২৭০জনের বেশি মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। বিমানের যাত্রী, কর্মী-সহ মেডিক্যাল কলীর যে ভবনের উপর বিমানটি ভেঙে পড়ে, ওই ছাত্রাবাসের বহু পড়ুয়া-কর্মীর মৃত্যু হয় দুর্ঘটনায়। দেহ ঝলসে যাওয়ায় শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া