মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৯ জুন ২০২৫ ১২ : ৫০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বর্ষা মানেই একরাশ স্নিগ্ধতা, সবুজে মোড়া পথ, আর তার সঙ্গে বৃষ্টি ভেজা দিন। কিন্তু এই সৌন্দর্যের পাশেই লুকিয়ে থাকে এক বড় সমস্যা, রাস্তার জমা জল, কর্দমাক্ত পথ। আর জল-কাদা মানেই ময়লা ভেজা-জুতো। বিশেষত, চামড়ার জুতো বা ক্যানভাস স্নিকার্স ভিজলে কেবল দুর্গন্ধই নয়, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল। তাই বর্ষায় জুতোর বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
১. জুতো ভিজে গেলে কী করবেন?
জুতো ভিজে গেলে প্রথম কাজ, যত দ্রুত সম্ভব শুকিয়ে ফেলা। অনেকেই সরাসরি রোদে রেখে দেন। কিন্তু এটা চামড়া বা সুয়েড জুতোর জন্য মারাত্মক ক্ষতিকর। এর পরিবর্তে জুতোর ভিতরে টিস্যু কাগজ বা খবরের কাগজ গুঁজে দিন, যাতে আর্দ্রতা শুষে নেয়। শুকনো, বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। কিছুটা দূর থেকে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন।
২. জুতো পরিষ্কার রাখুন নিয়মিত
বৃষ্টির জলে কাদা, ধুলো এবং জীবাণু জমে যায় জুতোর গায়ে। তাই স্নিকার্স বা স্যান্ডেল গরম জলে ভেজানো নরম কাপড়ে মুছে নিতে পারেন। চামড়ার জুতো হলে ব্যবহার করুন বিশেষ লেদার ক্লিনার। ফ্যাব্রিক বা কাপড়ের জুতো হলে হালকা সাবানজলে ধুয়ে ফ্যানের নিচে শুকিয়ে নিন।
৩. জুতোয় দুর্গন্ধ রুখতে কী করবেন?
বর্ষাকালে ভিজে জুতোর ভিতরে স্যাঁতসেঁতে ভাব থেকে দুর্গন্ধ ছড়ায়। এর প্রতিকার হিসাবে প্রতি রাতে জুতোর ভিতরে কিছুটা বেকিং সোডা ছড়িয়ে দিতে পারেন। এছাড়া আজকাল বাজারে পাওয়া যায় ‘ডিওডোরাইজিং ইনসোল’ বলে এক ধরনের বিশেষ সোল। সেগুলিও ব্যবহার করে দেখতে পারেন। পাশাপাশি, একজোড়া অতিরিক্ত জুতো রাখুন, যেন পালা করে ব্যবহার করতে পারেন।
৪. চামড়ার জুতো বাঁচাতে কী করবেন?
চামড়া বর্ষার জলে ভিজলে দ্রুত ক্ষয় হয়। তাই বর্ষার আগে চামড়ার জুতোয় ‘ওয়াটারপ্রুফ লেদার কন্ডিশনার’ মাখিয়ে দিতে পারেন। তবে নিতান্তই ভিজে গেলে রোদে শুকাবেন না, চামড়া ফেটে যাবে।
৫. জুতোর স্টোরেজেও সতর্কতা জরুরি
বর্ষায় জুতো শুধু পরিষ্কার রাখলেই হবে না, ঠিকভাবে রাখাও জরুরি। ভিজে জুতো কখনওই কাবার্ডে রাখবেন না। খোলা জায়গায় রাখুন। দরকারে শুকনো কাপড়ে মুড়ে ড্রায়ার ব্যাগে রাখুন। ন্যাপথলিন বল বা সিলিকা জেল রাখুন জুতো সংরক্ষণের জায়গায় যাতে জীবাণু বা ফাঙ্গাস না ছড়ায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?