শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৯ জুন ২০২৫ ০৯ : ৩১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে স্বস্তি! ঘরের সন্তানরা ফিরল ঘরে। ইরান-ইজরায়েল সংঘাতের আবহে ভারতে ফিরলেন ১১০ জন পড়ুয়া। বৃহস্পতিবার ভোরে দিল্লিতে পৌঁছন তাঁরা। ইরানে অস্থির পরিস্থিতি থেকে ভারতে পৌঁছেই কেন্দ্রের সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন সকল পড়ুয়াই। তবে দেশে ফেরার পরেই তাঁদের ক্ষোভ দানা বেঁধেছে। দিল্লি থেকে জম্মু ও কাশ্মীরে যাওয়ার জন্য যে বাসের আয়োজন করা হয়েছে সরকারের তরফে, তা অতি নিম্নমানের বলেই জানিয়েছেন পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন সেই ছবিও।
ঘটনাটি ঘিরে শোরগোল পড়তেই জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দপ্তর থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ৯৪ পড়ুয়াকে রাজ্যে ফেরাতে জম্মু কাশ্মীর স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফে ডিলাক্স বাসের আয়োজন করা হচ্ছে।
After enduring a harrowing 4-day journey from Iran via Armenia & Doha, Kashmiri students have finally reached Delhi, only to be dumped in SRTC buses, unlike students from other states who were received with proper airport facilitation, care, and connecting flights home. @ANI pic.twitter.com/6fSkaqLaje
— J&K Students Association (@JKSTUDENTSASSO) June 19, 2025
'অপারেশন সিন্ধু'-এর মাধ্যমে ইরানের উর্মিয়া মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে ১১০ জন পড়ুয়াকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। প্রথম দলটি আর্মেনিয়া, দোহা হয়ে দিল্লিতে আজ ভোরে পৌঁছয়। পরিসংখ্যান অনুযায়ী, ইরানে ১৩ হাজার ভারতীয় পড়ুয়া রয়েছেন। মুহুর্মুহু মিসাইল হামলার মধ্যেই তাঁদের নিরাপদে দেশে ফেরানোর কাজ জারি রয়েছে।
ভয়ে, আতঙ্কে ইরান থেকে দেশে ফিরেও ঝক্কির শেষ হল না। দিল্লিতে পা রেখেই এক পড়ুয়া জানিয়েছেন, 'এতক্ষণ জার্নির পর সত্যিই আমরা খুব ক্লান্ত। এত নিম্নমানের বাসে ফের জার্নি করাটাও কঠিন। মুখ্যমন্ত্রীকে ভাল বাসের পরিষেবা প্রদানের জন্য অনুরোধ করছি।' জম্মু ও কাশ্মীর ছাত্র সংগঠনের তরফে এক্স হ্যান্ডেলে সরকারি বাসের শোচনীয় দশার ছবিও ভাগ করেছে। পোস্টে লিখেছে, 'ইরান থেকে আর্মেনিয়া, দোহা হয়ে চারদিন জার্নি করে দেশে ফিরলেন কাশ্মীরি পড়ুয়ারা। কিন্তু রাজ্যে পৌঁছনোর জন্য তাঁদের জন্য অতি নিম্নমানের বাসের আয়োজন করা হয়েছে। যেখানে অন্য রাজ্যের পড়ুয়াদের জন্য বিমান পরিষেবা দেওয়া হয়েছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?