মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১৮ জুন ২০২৫ ১৯ : ৪১Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ আধুনিক জীবনে বড়দের সঙ্গে সঙ্গে শিশুদেরও খাদ্যভাস বদলে গিয়েছে। ঘরে তৈরি খাবারের চেয়ে চিপস, পিৎজা, বার্গার কিংবা অন্যান্য রাস্তার খাবার বেশি পছন্দ করে খুদেরা। আর শিশুদের একবার এই অভ্যাস তৈরি হয়ে গেলে তা বদলানো বেশ কষ্টকর। কিন্তু ঘন ঘন এই ধরনের খাবার খেলে যে স্থূলতা, সংক্রমণ এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে। যদি আপনার সন্তানেরও এই প্রবণতা লক্ষণ করেন তাহলে সহজ কয়েকটি কৌশলে সমস্যর সমাধান করতে পারেন।
* বাড়িতে সঠিক উদাহরণ তৈরি করুনঃ শিশুদের আচরণ মূলত বাড়ির সদস্যদের দেখেই তৈরি হয়। আপনি যদি নিয়মিত বাইরের খাবার খান তাহলে আপনার সন্তানেরও এই ধরনের খাবারের প্রতি ঝোঁক বাড়বে। তাই সন্তানের সামনে জাঙ্ক খাবার খাওয়া এড়িয়ে চলুন। বদলে বাড়িতে স্বাস্থ্যকর খাবার রাখুন।
* ডায়েটে স্বাস্থ্যকর খাবার রাখুনঃ নিয়মিত আপনার খাবারে মৌসুমি শাকসবজি, ফল এবং বাদাম রাখুন। কম নুন, চিনি এবং তেল দিয়ে খাবার তৈরি করুন। সময়ের সঙ্গে সঙ্গে আপনার শিশুরও মশলাদার, তৈলাক্ত খাবারের পরিবর্তে হালকা, স্বাস্থ্যকর খাবারের স্বাদ পছন্দ হবে।
* খাবারকে মজাদার এবং সৃজনশীল করুনঃ শিশুরা উত্তেজনাপূর্ণ দৃশ্য এবং গল্প পছন্দ করে। অঙ্কুরিত ডাল বা সাধারণ সবজি জোর করে খাওয়ার পরিবর্তে সেগুলোকে রঙিন স্যান্ডউইচ, চিলা (প্যানকেক) বা র্যাপের আকারে খাওয়াতে পারেন। মজাদার আকারের জন্য কুকি কাটার ব্যবহার করুন এবং খাওয়ার সঙ্গে মজাদার গল্প বলুন। খাবার যত বেশি আকর্ষণীয় হবে, ততই সেগুলো খাওয়ার প্রতি ঝোঁক বাড়বে।
* রাস্তার খাবার বাড়িতে বানানঃ যদি আপনার সন্তান বার্গার বা পিৎজার মতো খাবার খেতে পছন্দ করে তাহলে সেগুলো বাড়িতে বানিয়ে নিন। ঘরেই তাদের পছন্দের খাবার স্বাস্থ্যকর উপায়ে তৈরি করুন। এতে ধীরে ধীরে রাস্তার খাবার এড়িয়ে চলতে পারবেন।
* ‘চিট ডে’ রাখুনঃ বাইরের খাবার সম্পূর্ণরূপে বন্ধ করে দিলে শিশুর লোভ আরও বাড়তে পারে। পরিবর্তে প্রতি ১০-১৫ দিন বাদে একবার একটি 'ট্রিট ডে' রাখতে পারেন। তবে সন্তানের জন্য যে দোকান থেকে খাবার কিনবেন তা যেন স্বাস্থ্যকর, উচ্চমানের হয় সেদিকে খেয়াল রাখুন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?