মঙ্গলবার ২৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Murshidabad: বর্ধিত বোনাসের দাবিতে বহরমপুর পুরসভায় বিক্ষোভ সাফাইকর্মীদের

KR | ১৫ অক্টোবর ২০২৩ ১৩ : ৪২
আজকাল ওয়েবডেস্ক:রাজ্য সরকারি কর্মীদের সমান বোনাস না পেয়ে শনিবার মহালয়ার দিন থেকে বহরমপুর পুরসভা এলাকা সাফাই করার কাজ বন্ধ করে দিলেন পুরসভার প্রায় দুহাজার অস্থায়ী সাফাই কর্মী। তাঁদের দাবি, সরকার থেকে এই বছর সরকারি কর্মীদের জন্য ৫৩০০ টাকা বোনাস বরাদ্দ করা হয়েছে। কিন্তু তাদের দেওয়া হয়েছে ১৫০০ টাকা করে। সেই দাবিতে পুরসভার সাফাই কর্মীরা পুরভবনে গিয়ে বিক্ষোভ দেখান। বন্ধ রাখা হয় বহরমপুর পুর এলাকা পরিস্কারের কাজ। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি জানান, তিনি কথা বলবেন সাফাইকর্মীদের সঙ্গে। পুজোর সময় শহর পরিষ্কার করার কাজ বন্ধ থাকবে না।
বহরমপুর পুরসভা এলাকায় প্রায় দুহাজার অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। কংগ্রেস বহরমপুর পুরসভা চালানোর সময় অস্থায়ী সাফাই কর্মীদের বেতন সাড়ে চার হাজার টাকা থাকলেও তৃণমূল কংগ্রেস পুর বোর্ড দখল করার পর অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বেড়ে হয়েছে প্রায় সাড়ে সাত থেকে আট হাজার টাকা। সঞ্জয় দাস নামে এক সাফাইকর্মীর বক্তব্য, ‘গত বছর আমরা পুরসভা থেকে ৪৮০০ টাকা বোনাস পেয়েছিলাম। কিন্তু শুক্রবার আমাদের অ্যাকাউন্টে দেড় হাজার টাকা বোনাস ঢোকানো হয়েছে’। কর্মীদের দাবি, কর্তৃপক্ষ তাঁদের বর্ধিত বোনাস দিলে তারা যোগ দেবেন কাজে। নয়তো অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া