শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ জুন ২০২৫ ১৭ : ৩৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পর সুখে সংসার করবেন, এমনটাই স্বপ্ন ছিল। কিন্তু ঘটল ঠিক উল্টোটা। বিয়ের পর সংসারে বাড়ল আরও অশান্তি। নিত্যদিন স্ত্রীর সঙ্গে ঝামেলা। সেই আগুনে আরও ঘি ঢালার অভিযোগ শাশুড়ি ও শ্যালিকার বিরুদ্ধে। অবশেষে চারমাসের মধ্যে ছেড়ে গেল স্ত্রী। হতাশায় ও একাকিত্বে ভুগে চরম পদক্ষেপ করলেন যুবক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। ৭ জুন চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন যুবক। মৃতের নাম, আনন্দ দেবাঙ্গন। আত্মহত্যার আগে ইউটিউবে ৩০ মিনিটের একটি ভিডিও তিনি পোস্ট করেছিলেন। বিয়ে ভেঙে যাওয়ার জেরেই চরম পদক্ষেপ করতে চলেছেন বলে জানিয়েছিলেন তিনি।
ভিডিওবার্তায় আনন্দ জানান, গত বছর ২৭ নভেম্বর তাঁর বিয়ে হয়। ২০২৫ সালের ২৫ মার্চ স্ত্রী শ্বশুরবাড়ি ছেড়ে পাকাপাকিভাবে চলে যান। বিয়ের ঠিক চার মাস পরেই স্ত্রীর ছেড়ে যাওয়া, মন থেকে মেনে নিতে পারেননি তিনি। চরম পদক্ষেপ নেওয়ার আগেরদিন স্ত্রীকে ফিরে আসার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু স্ত্রী স্পট নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন।
আনন্দ জানিয়েছিলেন, বিয়ের পর নিত্যদিন শ্বশুরবাড়ির লোকেরা স্ত্রীকে ২০ থেকে ৩০ বার ফোন করতেন। শ্বশুরবাড়ি এবং আনন্দের সম্পর্কে কুমন্তব্য করতেন। তাঁরাই ভুল বুঝিয়ে স্ত্রীকে সংসার ভাঙতে বাধ্য করেন। বারবার অনুরোধ করা সত্ত্বেও, সংসারে ফিরতে নারাজ স্ত্রী। বিশেষত শাশুড়ি ও শ্যালিকা সংসার ভাঙার পরামর্শ দিতেন স্ত্রীকে।
আনন্দ জানিয়েছিলেন, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন। শ্বশুরবাড়ি ছেড়ে যাওয়ার আগে পরিবারের সকল সদস্যকে হেনস্থা করেন। না জানিয়ে গর্ভপাত করান। চরম দুর্ব্যবহার সহ্য করেও স্ত্রীকে ছাড়তে চাননি তিনি। অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?