শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এটিএমে গিয়ে অবাক কান্ড, টাকা তুলতে গিয়ে হাতে এল কী!

Sumit | ১৮ জুন ২০২৫ ১৫ : ২০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: নির্দেশ দিয়েছিল আরবিআই। সেইমতো কাজ শুরু করে দেয় দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলি। এরপর থেকেই দেখা গিয়েছে দেশের বিভিন্ন এটিএমে বাড়ছে ১০০ এবং ২০০ টাকার নোটের পরিমান। যদি আপনি কোনও এটিএমে গিয়ে টাকা তোলেন তাহলে দেখতে পারবেন সেখান থেকে আপনি ৫০০ নোটের সঙ্গে ১০০ এবং ২০০ নোট সমানতালে পাবেন।


রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল দেশের প্রতিটি ব্যাঙ্ককে বাধ্যতামূলকভাবে তাদের এটিএম মেশিনে ১০০ টাকা ও ২০০ টাকার নোট রাখতে হবে যাতে সাধারণ মানুষ টাকা তোলার সময় ৫০০ টাকার বদলে এই নোটগুলিতে টাকা তুলতে পারে। এই ব্যাঙ্কিং নিয়ন্ত্রক সংস্থার তরফে একটি সার্কুলারে জানানো হয়েছিল খুব দ্রুত এই নির্দেশ মানতে হবে এবং এই নির্দেশ সমস্ত ব্যাঙ্কের জন্যই বাধ্যতামূলক।


বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছিল দেশের সমস্ত ব্যাঙ্ককে নিশ্চিত করতে হবে যাতে তাদের এটিএম মেশিনগুলিতে যথেষ্ট পরিমাণে ১০০ টাকা ও ২০০ টাকার নোট থাকে আর এর মাধ্যমে যাতে বাজারে এই নোটগুলি যথাযথ উপলব্ধ থাকে। ব্যাঙ্ক ও হোয়াইট লেবেল এটিএম নিয়ন্ত্রক সংস্থা সমূহকে পর্যায়ক্রমে এই নির্দেশ মেনে চলার জন্য বলেছে রিজার্ভ ব্যাঙ্ক।


মনে রাখতে হবে নন-ব্যাঙ্কিং প্রতিষ্ঠান কর্তৃক যে সমস্ত এটিএম নিয়ন্ত্রণ করা হয় সেগুলিকেই বলা হয় হোয়াইট লেবেল এটিএম। আরবিআই আরেকটি নোটিশে জানিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যেই দেশের ৭৫ শতাংশ এটিএমে যেন ১০০ টাকা ও ২০০ টাকার নোটের যোগান যথাযথ করা হয়। আর আগামী বছর ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে ৯০ শতাংশ এটিএম মেশিনে যেন অন্তত একটি ক্যাসেটে ১০০ টাকা ও ২০০ টাকার নোট বেরিয়ে আসে, এটি ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে হবে।


কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে যে, সাধারণ মানুষের কাছে এই নোটগুলি যাতে উপলব্ধ হয় এবং বাজারে চল বাড়ে তা নিশ্চিত করতে হবে। ব্যাঙ্কগুলি এবং হোয়াইট লেবেল এটিএম নিয়ন্ত্রক সংস্থাগুলিকে তাই নির্দিষ্ট নিয়ম মেনে এই কাজ করতে হবে। মূলত যে সমস্ত নোট সাধারণ মানুষের কাছে বেশি মাত্রায় ব্যবহৃত হয়, সেগুলি যাতে এটিএম মেশিনে পাওয়া যায় যথাযথভাবে, সেদিকে নজর দিতে হবে, এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া