মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ জুন ২০২৫ ১৫ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিল। হঠাৎ দরজা দিয়ে কারা যেন হুড়মুড়িয়ে ঢুকে পড়ে ঘরের মধ্যে। আলতো করে চোখ খুলেই দেখে, বাবাকে একদল লোকজন মারধর করছে। বাবার মুখে বালিশ চাপা দিয়ে খুন করে তারা। আর সেই সময়েই ঘরের একপাশে চুপচাপ দাঁড়িয়ে ছিল মা। কোনও প্রতিবাদ করেনি। এক যুবকের নৃশংস হত্যাকাণ্ডের নিখুঁত বর্ণনা দিল তাঁর ন'বছরের সন্তান।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ৭ জুন, রাজস্থানের আলওয়ারের খেরলি গ্রামে। নাবালক জানিয়েছে, সেদিন ইচ্ছে করেই ঘরের খুলে রেখেছিল তার মা। ঘুমিয়ে পড়েছিলেন মান সিংহ যাতব নামের ওই ব্যক্তি। হঠাৎ করে একদল লোক বাবার ঘরে ঢুকে পড়ে। তারপর তাঁকে মারধর শুরু করে। মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। সেই সময় ঘরের একপাশে দাঁড়িয়ে সবটাই চুপচাপ দেখছিল তার মা। বিছানা ছেড়ে বাবার কাছে এগিয়ে যায় নাবালক। ওই সময় এক পরিচিত ব্যক্তি নাবালককে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দেয়।
পুলিশকে নাবালক জানিয়েছে, ওই দলেই ছিল 'কাশী' কাকু। আগেও বহুবার ওই ব্যক্তি তাদের বাড়িতে এসেছিল। মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। সেই ব্যক্তিই মান সিংকে খুন করে। ৭ জুন ঘটনার পর সুনিতা জানিয়েছিল, শারীরিক অসুস্থতার জেরে মান সিংয়ের মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে নাবালক পুলিশকে জানিয়ে দেয়, তার বাবাকে খুন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই এলাকায় একটি দোকান রয়েছে সুনিতার। পাশেই কচুরি বিক্রি করে কাশী নামের ওই ব্যক্তি। বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিল দু'জনে। এর জেরেই মান সিংকে খুন করে তারা। দু'জনে মিলে চারজন ভাড়াটে খুনিকে কাজে লাগায়। দু'লক্ষ টাকা দিয়েছিল মান সিংকে খুনের জন্য। এখনও পর্যন্ত সুনিতা, কাশী সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও তিনজনের খোঁজে তল্লাশি অভিযান চলছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?