শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৮ জুন ২০২৫ ১০ : ০৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় এক রোগীকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসা হয়েছিল। রোগীকে কোনও নড়াচড়া করতে না দেখে তাঁকে তড়িঘড়ি মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসক। বাড়িতে নিয়ে গিয়ে শেষকৃত্যের তোড়জোড় করতেই ভাঙল ভুল। বেঁচে রয়েছেন ওই রোগী! অবাক করা কাণ্ড মহারাষ্ট্রের থানেতে। ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে তদন্ত শুরু করা হয়েছে।
৬৪ বছর বয়সী অভিমান তায়াড়ে একজন ক্যানসার রোগী। এর পাশাপাশি, ডায়াবেটিস এবং জন্ডিসেও ভুগছিলেন। গত বৃহস্পতিবার তাঁকে উলহাসনগরের শিবনেরি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পৌঁছতেই চিকিৎসক আহুজা তড়িঘড়ি অভিমানকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে দেন।
ডাক্তার চটজলদি ডেথ সার্টিফিকেটও বানিয়ে দেন বলে দাবি করেছে অভিমানের পরিবার। তাঁর ছেলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরিবারের লোকজন শেষকৃত্যের প্রস্তুতি সারতে গিয়ে দেখতে পান বাবা জোরে জোরে শ্বাস নিচ্ছেন। এরপর তাঁকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা জানান অভিমান বেঁচে রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে হওয়ার পর, উলহাসনগর পৌর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ জারি করে এবং ভুলভাবে মৃত্যু ঘোষণার তদন্তের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত ডাক্তারকেও কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। অভিমানের পরিবার কোনও লিখিত অভিযোগ দায়ের না করলেও স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে পুরসভা।
ডা. আহুজার দাবি, তিনি অভিমানের পরিবারকে তাঁকে ভেন্টিলেটর সাপোর্ট-সহ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রোগীর জন্য কেন ডেথ সার্টিফিকেট জারি করা হয়েছিল তার ব্যাখ্যা দিতে পারেননি। তিনি জানিয়েছেন, রাস্তা নির্মাণের কারণে তিনি হৃদস্পন্দন লক্ষ্য করতে পারেননি এবং ক্ষমা চেয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?