সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘যুদ্ধ শুরু হয়ে গিয়েছে’, ট্রাম্পের ‘শর্তহীন আত্মসমর্পণ’-এর হুঁশিয়ারির পরেই বার্তা খামেনেইয়ের

AD | ১৮ জুন ২০২৫ ০৯ : ০৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল এবং ইরানের সংঘাত ষষ্ঠ দিনে পড়েছে। বুধবার ভোর থেকেই ইরানে হামলার তীব্রতা বৃদ্ধি করেছে ইজরায়েল সেনা। এরই মাঝে ফের হুঁশিয়ারি দিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনেই। তাঁর বার্তা, ‘যুদ্ধ শুরু হয়ে গিয়েছে।‘

এক্স হ্যান্ডেলে খামেনেই যা লিখেছেন তার ভাষান্তর করলে দাঁড়ায়, “নামির নামে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আলি তাঁর জুলফিকারকে নিয়ে খাইবারে ফিরে এসেছে।“

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইজরায়েল-ইরান সংঘর্ষের সময় ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই কোথায় লুকিয়ে আছেন তা আমেরিকা জানে, কিন্তু ‘এখনকার জন্য’ তাঁকে হত্যা করতে চায় না। এর কয়েক ঘণ্টা পরেই খামেনেইয়ের এই পোস্ট।

মঙ্গলবারই ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছিলেন, ‘শর্তহীন আত্মসমর্পণ’। এরপরেই তিনি লেখেন, ‘আমরা জানি কোথায় খামেনেই লুকিয়ে রয়েছেন। তিনি একজন সহজ টার্গেট। তবে তাঁকে আমরা এই সময় হত্যা করার কথা ভাবছি না। পাশাপাশি সাধারণ মানুষের ওপরেও মিসাইল হামলা করা হবে না।‘

মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধি পেতেই কানাডায় জি৭ শীর্ষ সম্মেলনে সাত দেশের বৈঠক শেষের আগেই তড়িঘড়ি দেশে ফিরে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকায় ফিরেই ট্রাম্প তেহরানের ৯৫ লক্ষ বাসিন্দাকে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।  

পাঁচ দিনের ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইজরায়েল ইরানের যথেষ্ট ক্ষতি করেছে এবং বিশ্বাস যে তারা এখন তেহরানের পারমাণবিক কর্মসূচিতে স্থায়ী আঘাত হানতে পারবে। বিশেষ করে যদি তারা ট্রাম্পের কাছ থেকে আরও একটু সাহায্য পায়।

অন্যদিকে, ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের নবনিযুক্ত সেনাপ্রধান আলি শাদমানি। ইরান সেনাবাহিনী (রেভলিউশনারি গার্ড)-র কমান্ডার হোসেন সালামি এবং সশস্ত্র বাহিনীর প্রধান (চিফ অফ স্টাফ) মহম্মদ হোসেন বাগেরির মৃত্যুর পর শনিবারই শাদমানিকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়েছিল। ইজরায়েলি সেনার গোয়েন্দা সূত্রের দাবি, সোমবার রাতের হামলায় শাদমানির মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার রাত থেকে সংঘর্ষের তেজ আরও বেড়েছে। মঙ্গলবার গভীর রাতে ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বুধবার ভোরে (ভারতীয় সময়) তেহরানের কাছে তেল সংশোধনাগারে হামলা চালায় ইজরায়েল সেনা। হামলার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া