শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দুঃসময় কাটছে না বোয়িং ড্রিমলাইনারের, একদিনে বাতিল এয়ার ইন্ডিয়ার সাতটি উড়ান

AD | ১৭ জুন ২০২৫ ১৯ : ২৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদ দুর্ঘটনার পর থেকে দুঃসময় কাটছেই না এয়ার ইন্ডিয়ার। মঙ্গলবার সংস্থার সাতটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। এর মধ্যে ছ’টি ড্রিমলাইনারই ছিল। যে ড্রিমলাইনার দুর্ঘটনার ফলে ২৭০ জনের মৃত্যু হয়েছে ১২ জুন।

যে উড়ানগুলি বাতিল হয়েছে সেগুলি হল-

এআই৯১৫- দিল্লি থেকে দুবাই- বি৭৮৮ ড্রিমলাইনার

এআই১৫৩- দিল্লি থেকে ভিয়েনা- বি৭৮৮ ড্রিমলাইনার

এআই১৪৩- দিল্লি থেকে প্যারিস- বি৭৮৮ ড্রিমলাইনার

এআই১৫৯- আহমেদাবাদ থেকে লন্ডন- বি৭৮৮ ড্রিমলাইনার

এআই১৭০- লন্ডন থেকে অমৃতসর- বি৭৮৮ ড্রিমলাইনার

এআই১৩৩- বেঙ্গালুরু থেকে লন্ডন- বি৭৮৮ ড্রিমলাইনার

এআই১৭৯- মুম্বই থেকে সান ফ্রানসিসকো- বি৭৭৭

দিল্লি-প্যারিসের জন্য, এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে ফ্লাইটের পূর্ব-পরীক্ষায় কারিগরি সমস্যা ধরা পরার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে আহমেদাবাদ-লন্ডন সেক্টরে বিমানের উপলব্ধ না থাকায় উড়ান বাতিল করা হয়েছে। অন্যান্য উড়ানগুলি বাতিল হওয়ার কথা এয়ার ইন্ডিয়া নিজেদের ওয়েবসাইটে জানালেও কোনও কারণ উল্লেখ করেনি।

গত ১২ জুন এআই১৭১ দুর্ঘটনার পর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারগুলির স্বাস্থ্য পরীক্ষায় জোর দেওয়া হয়েছে। এর ফলেই বিভিন্ন উড়ান বাতিল করা হচ্ছে। 

এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “আমাদের যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করছি। আমরা হোটেলে থাকার ব্যবস্থা করছি এবং যাত্রীরা যদি টিকিট বাতিল বা বিনামূল্যে টিকিট পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নেন, তাহলে সম্পূর্ণ টাকা ফেরতও দিচ্ছি।“

ইতিমধ্যে, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছে। ডিজিসিএ ডিরেক্টর এই বৈঠকের সভাপতিত্ব করবেন বলে সূত্রের খবর। বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হতে চলেছে তা এখনও জানা যায়নি। সূত্রের দাবি, বারবার উড়ান বাতিল এবং বিমানের যাত্রাপথ পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া