শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৭ জুন ২০২৫ ১৮ : ৪৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পারমাণবিক অস্ত্র তৈরি করা নিয়ে ইরান ও ইজরায়েলের মধ্যে ভয়াবহ সংঘাত চলছে। ইজরায়েল অঙ্গীকার করেছে যে তারা কোনও অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। এদিকে, আলোচনা চলছে যে কীভাবে ইজরায়েল ৮০-এর দশকে ভারতকে পাকিস্তানের পারমাণবিক ঘাঁটি ধ্বংস করার প্রস্তাব দিয়েছিল এবং কেন ভারত ইজরায়েলের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল?
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার অভিযোগ, তৎকালীন ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে 'ঐতিহাসিক ভুল' করেছে। তিনি এক্স-এ লিখেছেন, "যখন আজ দেশগুলি পারমাণবিক অস্ত্র নিরপেক্ষ করার জন্য কাজ করছে, তখন আটের দশকে ভারতের নিষ্ক্রিয়তার ফলে কী হতে পারত- এবং কী হয়নি।“ হিমন্ত দাবি করেছেন, আটের দশকে ভারতের গোয়েন্দা সংস্থা RAW-এর কাছে "কাহুতায় পাকিস্তানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যকলাপের নিশ্চিত গোয়েন্দা তথ্য ছিল।"
অসমের মুখ্যমন্ত্রীর দাবি, ইজরায়েল সেই সময় সাহায্যের প্রস্তাব দিয়েছিল। গোয়েন্দা তথ্য প্রদান থেকে শুরু করে যৌথ আক্রমণের পরিকল্পনা পর্যন্ত। জামনগর বিমান ঘাঁটিটিকে সম্ভাব্য লঞ্চপ্যাড হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কাহুতায় বিমান হামলার জন্য ভারতীয় সেনাবাহিনী পূর্ণ সমর্থন জানিয়েছিল। বাস্তবে পরিণত হওয়ার আগেই হুমকি নির্মূল করার ক্ষমতা এবং ঐক্যমত্য ভারতের ছিল। তবুও শেষ মুহূর্তে, আন্তর্জাতিক প্রতিক্রিয়ার ভয়ে ইন্দিরা গান্ধী দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। রাজীব গান্ধী বিদেশি চাপের মুখে পরিকল্পনাটি বাতিল করে দেন, প্রতিরোধের চেয়ে কূটনীতিকে প্রাধান্য দেন।
আটের দশকের গোড়ার দিকে, কাহুতায় পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি গোপনে এগোচ্ছিল। সেই সময়, ইজরায়েল ভারতকে প্রস্তাব দিয়েছিল কাহুতার পারমাণবিক ঘাঁটিতে যৌথ বিমান হামলা চালানোর। ইজরায়েলের আশঙ্কা ছিল, পাকিস্তানের 'ইসলামিক বোমা' কেবল ভারতের জন্যই নয়, সমগ্র পশ্চিম এশিয়ার জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশেষ করে যখন কর্নেল গাদ্দাফির মতো নেতাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভাল ছিল। আশঙ্কা ছিল যে এই প্রযুক্তি লিবিয়া বা ইরানের মতো দেশে হস্তান্তরিত হতে পারে।
পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইজরায়েল চিন্তিত হয়ে পড়েছিল। ভারতের তা নিয়ে উদ্বিগ্ন ছিল না কারণ ১৯৬৫ এবং ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভের পর ভারত খুশি ছিল। অ্যাড্রিয়ান লেভি এবং ক্যাথেরিন স্কট-ক্লার্কের 'ডিসেপশন: পাকিস্তান, দ্য ইউএস এবং দ্য গ্লোবাল উইপন্স কনস্পিরেসি' বইতে লেখা হয়েছে যে ইজরায়েল পাকিস্তানের হাতে থাকা পারমাণবিক বোমাকে তার অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করেছিল।
অনেকেই মনে করেন যে, ভারত যদি সেই সময় ইজরায়েলের প্রস্তাব মেনে নিত এবং কাহুতা আক্রমণ করত, তাহলে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি হয় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত অথবা মারাত্মকভাবে ব্যাহত হত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?