শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কনের কীর্তিতে গায়ে কাঁটা, ফুলশয্যার আগেই দরদর করে ঘাম বরের, তারপর যা ঘটল

Pallabi Ghosh | ১৭ জুন ২০২৫ ১৭ : ৪১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের সব আচার-অনুষ্ঠান সারা। আইনি বিয়েও সেরে ফেলেছিল নবদম্পতি। ফুলশয্যার আগেরদিন ঘটল বিপত্তি।‌ কনের কীর্তিতে রীতিমতো উত্তেজিত বর। ভয়ে, আতঙ্কে তাঁর গায়েও কাঁটা দেয়‌। সঙ্গে সঙ্গে ছুটে যান বাবার কাছে‌। তারপরেই জানান, তাঁর স্ত্রী চোর! সবকিছু লুটপাট করে পালিয়েও গেছেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। পুলিশ জানিয়েছে, রামগোপাল বাঙ্কপুরা গ্রামের বাসিন্দা। বিয়ে হচ্ছিল না বলে তিনি ও তাঁর পরিবার চিন্তায় ছিলেন। হঠাৎ একদিন গ্রামে গোকুল বর্মা নামের এক ঘটকের আগমন হয়। সেই ব্যক্তিই এক তরুণীর ছবি নিয়ে হাজির হন রামগোপালের বাড়িতে। তরুণীকে দেখে সকলের পছন্দ হন। 

দেখাশোনার পর ঠিক হয়, রামগোপালের পরিবার দু'লক্ষ টাকা দিলে তবেই বিয়ে হবে। তাতে রাজি হয়ে যায় যুবকের পরিবার। গয়না বিক্রি করে দু'লক্ষ টাকা জোগাড় করে তারা। শেষমেশ রামগোপালের বিয়ের খবর ছড়িয়ে পড়ে গ্রামে। আনন্দে আত্মহারা হয়ে ওঠে পরিবার। 

২৩ এপ্রিল দিব্যা নামের তরুণী রামগোপালকে বিয়ে করতে মন্দিরে পৌঁছন। এর আগে তাঁদের আইনি বিয়ে হয়ে গিয়েছিল। মন্দিরে মালাবদল করে, সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। সিঁদুরদান হয় সকলের উপস্থিতিতে। বিয়ের অনুষ্ঠান শেষে রামগোপালের সঙ্গে তাঁর গ্রামে ফিরে যাওয়ার কথা ছিল দিব্যার। সেই সময়েই দিব্যাকে শৌচালয়ে যাওয়ার জন্য এগিয়ে দিতে যান গোকুল। 

কয়েক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও দিব্যা আর গোকুল ফিরে আসেননি। গ্রামেই খোঁজাখুঁজি শুরু করেন সকলে। কিন্তু তাঁদের আর দেখা পাওয়া যায়নি। এরপর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, সোনার গয়না, নগদ টাকা নিয়ে তরুণী ও ব্যক্তি পালিয়ে যান। ভুয়ো পরিচয় দিয়েই বিয়ে সারেন। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া