শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দু'দিন আগে জেল থেকে ছাড়া পেয়েই ভয়ঙ্কর কুকীর্তি, ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ যুবকের

RD | ১৭ জুন ২০২৫ ১৭ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: চুরির দায়ে জেলে ছিলেন। মুক্তি পেয়েছেন দু'দিন (শনিবার) আগেই। কিন্তু অপরাধপ্রবণ মানসিকতার কোনও বদল ঘটেনি। জেল থেকে ছাড়া পাওয়ার পরই ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণে মত নক্কারজনক কাণ্ড ঘটিয়ে বসেছেন ২৩ বছরের যুবক। তামিলনাড়ুর কুড্ডালোর জেলার ঘটনা। 

সোমবার সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন বৃদ্ধা। সেই সময়ই এই কুকীর্তি করেন অভিযুক্ত। ঘটনার সময় অভিযুক্ত নেশাগ্রস্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর চিকিৎসা ও কাউন্সেলিং চলছে। 

একজন ঊর্ধ্বতন পুলিশ কর্তা জানিয়েছেন, "আমরা ধর্ষণের মামলা দায়ের করেছি। আমরা তদন্ত করছি এবং শক্তিশালী প্রমাণ পেয়েছি। নির্যাতিতা বৃদ্ধা আপাতত বিপদমুক্ত।" 

পুলিশ জানিয়েছে যে, যখন অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে, তখন তিনি ছুরি দিয়ে আক্রমণ করেন। ফলে বাধ্য হয়ে তাঁর পায়ে গুলি করে হেফাজতে নিতে হয়েছিল। পুলিসের এক কর্তা বলেন, "লোকটির হাতে ছুরি ছিল, সে হিংস্র হয়ে উটেছিল। আমাদের দুই কর্মী আহত হন। অভিযুক্ত যুবককে দমাতে হাঁটুর নীচে গুলি করা ছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না।"  

রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধের উদ্বেগজনক বৃদ্ধির জন্য বিরোধীরা ক্ষমতাসীন ডিএমকে সরকারের সমালোচনা করেছে।

তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা এডাপ্পাদি কে পালানিস্বামী বলেছেন, "মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের শাসনকালে তামিলনাড়ু কোথায় যাচ্ছে তা কেউ জানে না। রাজ্যে মাদকের বাড়বাড়ন্ত নির্মূল করবে বা আইনশৃঙ্খলা বজায় রাখবে সরকার- জনগণের এই নিয়ে কোনও আস্থা নেই।"।

তবে রাজ্য সরকার জানিয়েছে যে, মহিলাদের বিরুদ্ধে অপরাধের কোনও বৃদ্ধি ঘটেনি। সাম্প্রতিক আন্না বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন মামলার দিকে ইঙ্গিত করে দ্রুত বিচারের উদাহরণ হিসেবে অভিযুক্তকে পাঁচ মাসের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কতা তুলে ধরে ডিএমকে সোচ্চার।

কয়েকদিন আগে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজ্য পুলিশ প্রধান শঙ্কর জিওয়াল বলেছিলেন, "সচেতনতা বৃদ্ধির কারণে এখন অভিযোগ দায়ের বেশি হচ্ছে। তামিলনাড়ুতে নারীর বিরুদ্ধে অপরাধের ঘটনা সবচেয়ে কম।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া