মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৭ জুন ২০২৫ ১৬ : ৫৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্কঃ 'আই অ্যাম নট আ রোবট'। ইন্টারনেট ব্যবহারকারীদের প্রায় সকলকেই কখনও না কখনও এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। কোনও ওয়েবসাইটে গেলে 'আমি রোবট নই' অথবা 'মানুষ হিসেবে তোমাকে যাচাই করছি' ('আই অ্যাম নট আ রোবট', 'ভ্যারিফাইং ইউ অ্যাস আ হিউম্যান')-এমন লেখা দেখা যায়। যার নিচে একটি ছোট বাক্স দেওয়া থাকে, যেখানে ক্লিক করার পরই আপনি ওয়েবসাইটটি আরও এগিয়ে নিতে পারেন। কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন নিজেকে মানুষ হিসেবে প্রমাণ করতে হয়। একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে কম্পিউটার কীভাবে মানুষ কিংবা রোবট বুঝতে পারে?
আপাতভাবে 'আই অ্যাম নট আ রোবট' একটি ছোট এবং সহজ ক্লিকের মতো মনে হতে পারে। কিন্তু এই সহজ ক্লিকটি অত্যন্ত জটিল ক্যাপচা (Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart) সিস্টেমের একটি অংশ। এটি এমন একটি পরীক্ষা যা মানুষ ও কম্পিউটার প্রোগ্রাম মানুষের মধ্যে পার্থক্য করে। সেই কারণে সমস্ত ওয়েবসাইট রোবট আক্রমণ স্প্যাম, জালিয়াতি, ডেটা স্ক্র্যাপিংয়ের মতো সমস্যা রুখতে এই সিস্টেমটি ব্যবহার করে।
মূলত মানব ইন্টারনেট ব্যবহারকারী এবং স্বয়ংক্রিয় ব্যবহারকারীদের মধ্যে পার্থক্য করে এই ক্যাপচা। এতে ইন্টারনেটের মাধ্যমে আপনি যে কাজটি করতে চলেছেন তা সত্যিই কি কোনও মানুষ করছেন কিনা বোঝা যায়। ক্যাপচায় বিভিন্ন ছবি অথবা বিভিন্ন অক্ষর দেওয়া থাকে। সেগুলো সাধারণভাবে রোবট রিড করতে পারে না। ফলে ক্যাপচা কোডের মাধ্যমে সিস্টেম বুঝতে পারে যে ব্যবহারকারী মানুষ নাকি রোবট।
আসলে আপনি আই আম নট আ রোবট-এ ক্লিক করাই আগেই আপনার আচরণ যাচাই করতে শুরু করে দেয়। কম্পিউটার সিস্টেম আপনার মাউসের নড়াচড়া, স্ক্রলিং এবং ক্লিক করার গতি বুঝতে পারে। কারণ মানুষের কার্সারের নড়াচড়া ভিন্ন এবং অস্বাভাবিক। যেখানে রোবট বা বটের কার্সারের নড়াচড়া ভিন্ন এবং খুবই নির্ভুল হয়। যা সিস্টেমের পক্ষে সামনের ব্যক্তিটি মানুষ নাকি রোবট তা বুঝতে সহজ হয়
'আমি রোবট নই'-এতে ক্লিক করে, কম্পিউটার সিস্টেম কেবল কার্সারের গতিবিধিই পরীক্ষা করে না, একইসঙ্গে আপনার ডিভাইসের বিবরণও যাচাই করে। যাকে ব্রাউজার ফিঙ্গারপ্রিন্টিং বলা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে সিস্টেমটি আপনার ডিভাইসের আইপি ঠিকানা, ব্রাউজার সংস্করণ, সময়, অঞ্চল, ইনস্টল করা প্লাগইন, স্ক্রিনের আকার ইত্যাদি পরীক্ষা করে। ফলে সিস্টেমটি আপনার ব্রাউজিং সেটআপ স্বাভাবিক কিনা তা খুঁজে বের করে। একই সময়ে যদি হেডলেস ব্রাউজার বা ভিপিএনের মতো কিছু স্বাভাবিক না হয়, তাহলে আপনাকে পরবর্তী প্রক্রিয়াটি দেওয়া হয়।
যদি সিস্টেমটি মনে করে যে আপনার পরিচয় স্পষ্ট নয়, তাহলে এটি আপনাকে ট্র্যাফিক লাইট, গাড়ি বা সাইকেল বেছে নেওয়ার মতো চ্যালেঞ্জের মুখোমুখি করবে। কারণ, রোবটরা এই ধরনের কাজগুলিতে অনেক অসুবিধার সম্মুখীন হয়, বদলে মানুষ সহজেই এটি করতে পারে। সহজ কথায়, এটি একটি উন্নত সিস্টেম যা আপনার পরিচয় যাচাই করে। এটি আপনার প্রতিটি কাজ, আপনি কীভাবে ক্লিক করেছেন, আপনার মাউসের নড়াচড়া কী তা পরীক্ষা করে। এটিই নির্ধারণ করে যে আপনি একজন আসল ব্যক্তি নাকি রোবট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?