বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ‘জানলা দিয়ে দেখছি বোমা-বিস্ফোরণ, প্রতি মুহূর্তে আতঙ্ক’, ইরান থেকে বেরোতে আজারবাইজানের দিকে যাত্রা শুরু কলকাতার প্রফেসরের!

Reporter: Gopal Saha | লেখক: Riya Patra ১৭ জুন ২০২৫ ১৫ : ২৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কলকাতার বাসিন্দা ফাল্গুনী দে, কালীঘাট উইমেন্স খ্রিস্টান কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর(৪০)। শৃঙ্গ জয় করতে গিয়ে, ইরান-ইজরায়েল যুদ্ধের মাঝে পড়েছেন। প্রত্যক্ষ করেছেন যুদ্ধের বিভীষিকা। আজকাল ডট ইন-কে সেই অভিজ্ঞতার কথাই জানালেন ফাল্গুনী। 


 ইরানের মাউন্ট দামাভান্দ (Mt Damavand) অভিযান সফল করতে বিশ্ব পরিবেশ দিবসে তিনি পৌঁছন তেহরানে। ৫৬১০মিটার শৃঙ্গের ৫২০০ মিটার ওঠার পর থেকেই প্রবল তুষার ঝড়ের কবলে পড়েন। ফলে মাঝরাস্তা থেকেই নামতে হয়। পরিকল্পনা ছিল কলকাতায় ফেরার। ইরান ছাড়ার ঠিক আগেই, আচমকা বিপত্তি। ফাল্গুনী জানান, হোটেলের জানলা দিয়ে তিনি চোখের সামনে গোটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে দেখেছেন। ইজরায়েলের আক্রমণ, ইরানের পাল্টা আক্রমণ, মুহুর্মুহু বিস্ফোরণ, ভয়াবহতা দেখেন চোখের সামনে।  

এই কয়েকটা দিন তিনি চেয়েও বাড়ি ফিরতে পারেননি। ফেরার যাত্রাও শুরু করতে পারেননি। যেহেতু এই দীর্ঘ পরিকল্পনা ছিল না, তাই ভাবনা তৈরি হয়েছে টাকা-পয়সা নিয়েও। তবে শুরু থেকেই তিনি ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

ফাল্গুনী জানিয়েছেন, দূতাবাসের পরামর্শ মতোই রয়েছেন। তবে তাঁর অভিজ্ঞতা- 'ইজরায়েলের আক্রমণের পরেও ইরানের সেই অঞ্চলের জনজীবন খুব একটা বিধ্বস্থ নয়। ইজরায়েল সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে না।' আকাশপথে বিপদ অনেক বেশি। স্বাভাবিকভাবেই পরিস্থিতি বিচারে ভাবতে হচ্ছে বিকল্প ব্যবস্থার কথা। আশেপাশে কোনও চেনামুখ তো দূর, কোনও ভারতীয়র খোঁজ পর্যন্ত মেলেনি। অন্তরায় ভাষা। প্রতিমুহূর্ত পার করছেন বোমার শব্দে, আতঙ্কে আর আত্মীয়দের উদ্বেগে।

 আজকাল ডট ইন-এর সঙ্গে কথা বলার সময় ফাল্গুনী জানিয়েছেন, এখন খোঁজ চলছে বিকল্প পথের। পরিকল্পনা আজারবাইজানের দিকে হেঁটে কিংবা গাড়িতে করে যাওয়ার। মূলত সেই বর্ডার লাইন ধরেই পার করবেন ইরান।

 একই সঙ্গে তিনি জানান, ‘ইরান সরকার তেমন কোনও সহযোগিতা করছে না এবং সেখানে খাওয়ার জল, স্বাস্থ্য পরিসেবা, ইন্টারনেট বা যোগাযোগ ব্যবস্থা কোনওটাই স্বাস্থ্যকর নয়, খুবই আতঙ্কে রয়েছি এবং ভয়ের সঙ্গে এগিয়ে চলেছি আমরা। এই মুহূর্তে তেহরান ছেড়ে আজারবাইজানের দিকে এগিয়ে যাচ্ছি, সেখান দিয়েই বর্ডার লাইন ক্রস করব।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া