শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | চারদিকে ধোঁয়া, দেখেই ব্যালকনি থেকে লাফিয়ে বাঁচার চেষ্টা ডাক্তারি পড়ুয়াদের, দেখুন সেই ভাইরাল ভিডিও

RD | ১৭ জুন ২০২৫ ১৫ : ২৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: তোলপাড় ফেলেছে আমদাবাদের বিমান বিপর্যয়ের একাধিক ভিডিও। দুর্ঘটনার মুহূর্ত, একমাত্র জীবিত যাত্রীর আগুনের গোলা থেকে বেরিয়ে আসা দেখে সকলেই শিউরে উঠেছেন। এবার আরও এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, প্রাণ হাতে করে বি জে মেডিক্যাল কলেজের হস্টেলের তিনতলা, দোতলা থেকে নামার চেষ্টা করছেন ডাক্তারি পড়ুয়ারা।

এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বিমানের ৩২ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দর লাগোয়া বি জে মেডিক্যাল কলেজের হস্টেলে ভেঙে পড়েছিল। সেই সময়ে অনেক পড়ুয়া ক্যান্টিনে দুপুরের খাওয়ার খাচ্ছিলেন। এই ঘটনায় সেখানকারও একাধিকজনের মৃত্যু হয়েছে। সেই হস্টেলেরই অপর প্রান্তের এক ভিডিও এখন প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, হস্টেল ভবনের এক পাশে তখন দাউদাউ করে জ্বলছে বিমান। আর ওই হস্টেলের দোতলা থেকে তিনতলা থেকে কোনও রকমে বেয়ে নামার চেষ্টা করছেন পড়ুয়ারা।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হস্টেল রুমের ব্যালকনি থেকে কাপড় বেঁধে নীচে ফেলা হয়েছে। তা বেয়েই নামার চেষ্টা করছেন অনেকে। কেউ কেউ সফলও হচ্ছে। ভিডিও দেখেই বোঝা যায়, বাঁচার প্রাণপন চেষ্টা করছেন তাঁরা। অন্যদিকে, দুর্ঘটনাস্থল থেকে চিৎকারের শব্দ আসছে। স্বস্তির বিষয়, এই পড়ুয়াদের কারও কোনও ক্ষতি হয়নি। নিরাপদে এবং অক্ষত অবস্থাতেই তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন।

দুর্ঘটনার পাঁচ অতিক্রান্ত। ইতিমধ্যে বিপর্যস্ত বিমানের ব্ল্যাক বক্স-সহ ককপিট ভয়েস রেকর্ডার  উদ্ধার হয়েছে। এর আগে ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার হওয়ার কথা জানানো হয়েছিল। যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনার আসল কারণ সামনে আসেনি। তবে দুর্ঘটনার মুহূর্তের ভিডিও করেছিল এক নাবালক। সেই ভিডিও তদন্তকারীদের অনেক সাহায্য করতে পারে বলে অনুমান করা হচ্ছে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া