শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঋণ শোধে ব্যর্থ স্বামী, স্ত্রীকে দেখেই রে-রে করে উঠলেন মহাজন, নিম গাছের সঙ্গে বেঁধে নির্যাতন!

RD | ১৭ জুন ২০২৫ ১৪ : ৪৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: সোমবার দুপুর তখন একটা হবে। এক যুবতী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আচমকা তাঁকে দেখেই রেরে করে উঠলেন এক মাঝবয়সী ব্যক্তি। শুরু করে গালিগালাজ, কটুক্তি। তারপর বেশ কয়েকজনকে ইশারা করে ডাকেন তিনি। সেই ইশারায় নিমেষে হাজির কয়েকজন। ওই ২৫ বছরের মহিলাকে দড়ি দিয়ে একটি নিম গাছের সঙ্গে বেঁধে ফেলেন তারা। যা দেখে তাজ্জব সকলে। কেন ওই মহিলার এমন পরিণতি হল?

জানা গিয়েছে, চিত্তুর জেলার কুপ্পম মণ্ডলের নারায়ণপুরম গ্রামে একদা স্ত্রী, সন্তানদের নিয়ে বসবাস করতেন থিম্মারায়প্পা। তিন বছর আগে সে এলাকারই মহাজন মুনিকান্নাপ্পার কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নিয়েছিলেন। তবে শোধ করতে পারেননি। শেষপর্যন্ত থিম্মারায়প্পা ও তাঁর স্ত্রী  সিরিশা সন্তানদের নিয়ে তাদের সন্তানদের নিয়ে অন্যত্র তাকতে শুরু করেন। 

স্বামীর করা ধার মেটাতে এখন কাজ করেন থিম্মারায়প্পার স্ত্রী  সিরিশা। মহাজনের ৮০ হাজার টাকার মধ্যে বেশ কিছুটা মিটিয়েওছেন। 

 

সোমবার ওই দম্পতির ছেলের রেজাল্ট বেরিয়েছিল। ফলে পুরনো গ্রামের মধ্যে দিয়ে ছেলের স্কুলে যাচ্ছিলেন সিরিশা। সেই সময়েই তাঁকে মহাজন মুনিকান্নাপ্পা দেখতে পান। তারপরই মহিলাকে গালিগালাজ করেন। এরপর তাঁর দলবল একটি নিম গাছের নীচে সিরিশাকে টেনে নিয়ে  যায়। ওই গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় সিরিশাকে। ঋণ পরিশোধ না করলে তাঁকে হত্যার হুমকিও দেয় মহাজন মুনিকান্নাপ্পা। 

প্রত্যক্ষদর্শীরা ঘটনাটি মোবাইলে রেকর্ড করার চেষ্টা করলে, মুনিকান্নাপ্পা তাদের উপরও চড়াও হয় বলেও অভিযোগ।

স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং কুপ্পাম পুলিশ অভিযুক্ত মহাজন মুনিকান্নাপ্পাকে গ্রেপ্তার করে।

এদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। অভিযুক্তকেগ্রেপ্তারের নির্দেশ দেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী নাইডু পুলিশকে নির্দেশ দেন। তিনি জেলা কর্তাদের পাশে থাকার এবং ভুক্তভোগীর পরিবারকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের পরামর্শ দেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া