মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৭ জুন ২০২৫ ১২ : ৫৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ইরান-ইজরায়েল উত্তেজনার মধ্যেই ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফেরাতে বড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। ইরানের উর্মিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রীকে সফলভাবে সরিয়ে আনা হয়েছে এবং তাঁদের নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করানো হয়েছে। জানা গিয়েছে, এই পড়ুয়ারা বুধবার দিল্লির উদ্দেশে উড়ান দেবে বলে জানা গিয়েছে। ইরান এবং ইজরায়েলের চলমান উত্তেজনার মধ্যে এটাই ভারতের প্রথম বড়সড় উদ্ধার অভিযান। সোমবার থেকেই ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত।
JUST IN: MEA on evacuating Indians from Iran
— Padmaja Joshi (@PadmajaJoshi) June 17, 2025
-Indian students moved out of Tehran by the Indian embassy.
-separately, those who have the means and transport available are advised to leave independently
-movement of some Indians also facilitated through Armenia border pic.twitter.com/PcKYqraZNp
ইরানে পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, যাঁরা নিরাপদে সড়কপথে ইরান ছাড়তে পারবেন তাঁরা যেন অবিলম্বে দেশ ছাড়েন। তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে ভারত সরকার। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, তেহরানে ভারতীয় দূতাবাস পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ইরানে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাঁদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। জানা গিয়েছে, ইরানের অন্যান্য অঞ্চল থেকেও ভারতীয়দের সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় যারা তেহরানে আটকে আছেন তাঁরা যেন দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকেন।
A total of 110 Indian students in #Iran, 90 from #Kashmir from Urmia Medical University have safely crossed the border into #Armenia amid the escalating #IranIsraelConflict : Jammu and Kashmir Students Association pic.twitter.com/u0OqMKe8sk
— saurabh sharma (@saurabh1531) June 17, 2025
যাঁরা দূতাবাসের সঙ্গে যোগাযোগে থাকতে পারছেন না তাদের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। ইজরায়েলের হামলায় তেহরানের পরিস্থিতি বর্তমানে বিপজ্জনক। সে কারণে ভারত সরকারের তরফে ইরানে আটকে থাকা মানুষদের নির্দেশ দেওয়া হচ্ছে শহরের বাইরে আশ্রয় নেওয়ার। এদিন ভারতীয় দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়, যারা নিজেদের উদ্যোগে শহরের বাইরে যেতে পারবেন তাঁরা দেরি না করে তেহরানের বাইরে কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিন। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। ক্রমাগত নজর রাখা হচ্ছে তেহরানের পরিস্থিতির ওপর। পাশাপাশি, তেহরানে ভারতীয় দূতাবাসের তরফে ২৪*৭ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?