শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বন্ধুকে বেঁধে রাখা হল দড়ি দিয়ে, সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

Kaushik Roy | ১৭ জুন ২০২৫ ১২ : ১১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে ২০ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগ। জানা গিয়েছে, বন্ধুর সঙ্গে গোপালপুর সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন ওই তরুণী। বন্ধুকে আটকে রেখে তার সামনেই ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় রাজা উৎসব উপলক্ষে ওই যুবতী ও তাঁর বন্ধু গোপালপুর সমুদ্র সৈকতে যান এবং এক নির্জন স্থানে বসেছিলেন।

সেই সময় তিনটি মোটরবাইকে করে প্রায় ১০ জন যুবক সেখানে এসে তাদের ছবি তুলতে শুরু করে। তাদের হুমকি দেওয়া হয়, সেই ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে। এরপর তারা তরুণীর পুরুষ বন্ধুর ওপর চড়াও হয়ে তাঁকে বেঁধে ফেলে এবং ওই যুবতীকে একটি পরিত্যক্ত বাড়িতে টেনে নিয়ে যায়। অভিযোগ, সেখানে তিনজন মিলে তাঁকে গণধর্ষণ করে। ওই তরুণী এবং তাঁর সঙ্গী পরে গোপালপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

বেরহামপুরের এসপি সারবণা বিবেক এম বলেন, ‘এই ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। ধৃতরা সকলেই প্রাপ্তবয়স্ক এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আমরা অন্যদের জড়িত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না’। এসপি আরও জানিয়েছেন, ‘ওই তরুণী এবং সন্দেহভাজনদের মেডিক্যাল পরীক্ষা চলছে’। তবে ওই তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই খবর হাসপাতাল সূত্রে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করে অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র ওড়িশায়। প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া