মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘সুযোগ থাকলে শহরের বাইরে আশ্রয় নিন’, তেহরানে আটকে থাকা ভারতীয়দের বিশেষ বার্তা, চালু হেল্পলাইন নম্বর

Kaushik Roy | ১৭ জুন ২০২৫ ১০ : ২০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল-ইরান সংঘর্ষের পরিস্থিতির মধ্যেই তেহরানে আটকে থাকা ভারতীয়দের বিশেষ বার্তা দেওয়া হল তেহরানে ভারতীয় দূতাবাসের তরফে। জানানো হয়েছে, প্রত্যেক ভারতীয় যারা তেহরানে আটকে আছেন তাঁরা যেন দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকেন। যাঁরা দূতাবাসের সঙ্গে যোগাযোগে থাকতে পারছেন না তাদের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। ইজরায়েলের হামলায় তেহরানের পরিস্থিতি বর্তমানে বিপজ্জনক। সে কারণে ভারত সরকারের তরফে ইরানে আটকে থাকা মানুষদের নির্দেশ দেওয়া হচ্ছে শহরের বাইরে আশ্রয় নেওয়ার।

এদিন ভারতীয় দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়, যারা নিজেদের উদ্যোগে শহরের বাইরে যেতে পারবেন তাঁরা দেরি না করে তেহরানের বাইরে কোনও নিরাপদ জায়গায় আশ্রয় নিন। এই পরিস্থিতিতে বিদেশমন্ত্রকের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। ক্রমাগত নজর রাখা হচ্ছে তেহরানের পরিস্থিতির ওপর। পাশাপাশি, তেহরানে ভারতীয় দূতাবাসের তরফে ২৪*৭ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

 

 

প্রসঙ্গত, ইজরায়েলের লাগাতার বোমাবর্ষণের মধ্যে ইরানে আটকে পড়া প্রায় ১০,০০০ ভারতীয় ছাত্রের নিরাপদে ফেরানোর জন্য ভারতের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে তেহরান। সোমবার ইরান জানায়, যেহেতু তারা নিজেদের আকাশসীমা বন্ধ রেখেছে, তাই শিক্ষার্থীরা স্থলপথে আজারবাইজান, তুর্কমেনিস্তান অথবা আফগানিস্তানের সীমান্ত দিয়ে বেরিয়ে যেতে পারেন। তবে ভারত সরকার ইরান থেকে পড়ুয়াদের ফেরাতে বিমান পাঠানোর চেষ্টা চালাচ্ছে। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে। দূতাবাস জানিয়েছে, ‘কিছু ক্ষেত্রে, দূতাবাসের সহায়তায় ছাত্রছাত্রীদের ইরানের অপেক্ষাকৃত নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। অন্যান্য বিকল্প পথও খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আপডেট শীঘ্রই জানানো হবে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া