সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ‘তেহরান ছেড়ে পালান’, ইরান-ইজরায়েল সংঘাতের মধ্যেই ট্রাম্পের পোস্ট ঘিরে জল্পনা, কী ব্যাখা দিল মার্কিন প্রশাসন?

Kaushik Roy | ১৭ জুন ২০২৫ ০৯ : ৫৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পাঁচ দিনে পড়েছে ইরান-ইজরায়েল সংঘাত। দু’পক্ষই সমানে এয়ার স্ট্রাইক চালিয়ে যাচ্ছে। দুই শক্তিশালী দেশের মধ্যে সংঘাতের পরিস্থিতিতে আটকে পড়েছেন বহু মানুষ। চলমান সংঘর্ষ পুরোপুরি যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কায় সোমবার একাধিক দেশ তেহরানের সাধারণ নাগরিকদের শহর ছাড়ার পরামর্শ দিয়েছে। ইজরায়েল ডিফেন্স ফোর্স, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র – তিনটি দেশই তাদের নাগরিক এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত তেহরান ছাড়ার কথা জানিয়েছে। ইজরায়েলি ডিফেন্স ফোর্সের মুখপাত্র কর্নেল অভিচাই আড্রেই সামাজিক মাধ্যমে পোস্ট করে তেহরানের কিছু অঞ্চলের মানুষকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেন।

তিনি জানান, ওই এলাকাগুলিতে ইজরায়েল ‘সেনা পরিকাঠামো’ লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে। গাজার সাধারণ মানুষদের উদ্দেশে যে ধরনের সতর্কবার্তা আগে দেওয়া হয়েছিল, সেই একই কৌশল এবার তেহরানেও অনুসরণ করা হচ্ছে। শুক্রবার থেকে ইরান লক্ষ্য করে পরপর মিসাইল ছুঁড়ছে ইজরায়েল। লক্ষ্য মূলত ইরানের পারমাণবিক ঘাঁটি। এই পরিস্থিতিতেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইতালিতে জি-সেভেন সম্মেলনে যোগদানকারী ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লেখেন, ‘সবাই এখনই তেহরান ছেড়ে পালান। ইরানকে কোনও ভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না’। এরপরেই চাঞ্চল্য ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।

এক মার্কিন প্রশাসনিক আধিকারিক জানান, ইজরায়েল ও ইরানের মধ্যে আঘাত-প্রত্যাঘাত অব্যাহত রয়েছে। সেই পরিস্থিতিতে ট্রাম্পের এই বার্তা ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর চাপ হিসেবেই দেখা উচিত। প্রসঙ্গত, সোমবার ইজরায়েলি বাহিনী ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্ক এর সদর দপ্তরে হামলা চালিয়েছে, যার ফলে হঠাৎ করেই এর সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবরে দাবি করা হয়েছে। সমাজমাধ্যমে ওই মুহূর্তের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।  সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সংঘাত শুরুর হওয়ার পর থেকে ইজরায়েলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন। ইজরায়েলে মৃতের সংখ্যা ২০ জনেরও বেশি। আহত হয়েছেন কমপক্ষে ৩০০ জন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া