সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মুহুর্মুহু মিসাইল ছুঁড়ছে ইরান! উত্তর ইজরায়েল জুড়ে সাইরেনের শব্দ আর আতঙ্ক

Riya Patra | ১৭ জুন ২০২৫ ০৯ : ০৩Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: চারদিন পেরিয়ে পাঁচদিন। সংঘর্ষবিরতি দূরে থাক, দিনে দিনে তীব্র হচ্ছে সংঘাত। কোনও পক্ষই থামার কোনও লক্ষ্মণ দেখাচ্ছে না। মুহুর্মুহু বোমা, মিসাইল, বিস্ফোরণ আর আতঙ্ক। দুই দেশের ক্ষমতার লড়াইয়ে বলি সাধারণ মানুষ। ইজরায়েল ডিফেন্স ফোর্স কিছুক্ষণ আগেও বিবৃতি দিয়ে জানিয়েছে সেখানে ফের ক্ষেপণাস্ত্র অর্থাৎ মিসাইল হামলা করেছে ইরান। উত্তর ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন। 

অন্যদিকে,  সোমবার ইজরায়েলি বাহিনী ইসলামিক রিপাবলিক অফ ইরান নিউজ নেটওয়ার্ক এর সদর দপ্তরে হামলা চালিয়েছে, যার ফলে হঠাৎ করেই এর সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবরে দাবি করা হয়েছে। সমাজমাধ্যমে ওই মুহূর্তের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। 

সোমবার ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সংঘাত শুরুর হওয়ার পর থেকে ইজরায়েলি হামলায় কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন। ইজরায়েলে মৃতের সংখ্যা ২০ জনেরও বেশি। আহত হয়েছেন কমপক্ষে ৩০০ জন। সোমবার ইরান দাবি করেছিল, দেশের পশ্চিমে একটি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। এটিকে ‘যুদ্ধাপরাধ’ বলেও নিন্দা করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকিয়ি বলেন, "পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল ইজরায়েল সরকারের আক্রমণাত্মক হামলার নিশানায় পরিণত হয়েছে।" তিনি আরও বলেন, "আবাসিক এলাকায় হামলার পাশাপাশি হাসপাতালগুলিতে হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ।"

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, ওমান সাগরে তিনটি তেলের ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া