বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৭ জুন ২০২৫ ০৮ : ২৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিপদ যেন পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার। একবার, দু' বার, তিনবার...গত ছ' দিনে বারবার বিপদের মুখোমুখি এই সংস্থার একাধিক বিমান। বৃহস্পতিবারের ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটেনি, তার পরেও এই কয়েকদিনে বারবার এয়ার ইন্ডিয়া আতঙ্ক তৈরি করেছে যাত্রীদের মনে। সানফ্রান্সিসকো-মুম্বই ভায়া কলকাতা বিমানে আচমকা যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায়, মাঝপথে, কলকাতা বিমান বন্দের যাত্রীসুরক্ষার কথা ভেবে সকলকে নামিয়ে দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।
জানা গিয়েছে, সানফ্রান্সিসকো-মুম্বই ভায়া কলকাতা বিমান গতকাল মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে নামে। AI১৮০, বোয়িংয়ের ওই বিমান কলকাতায় যখন অবতরণ করে তখন রাত প্রায় পৌনে একটা। রাত্রি দু'টোর সময় ফের উড়ানের কথা ছিল। তার মাঝেই বাঁ দিকের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে বলে খবর সূত্রের। বেশ কয়েকঘণ্টার পরীক্ষানীরিক্ষার পর, মঙ্গলবার ভোরে যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
এর আগে, সোমবারেও মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি নজরে পড়ায় হং কং থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে মাঝ রাস্তা থেকে পুনরায় হং কং ফিরিয়ে নিয়ে যাওয়া হয়ে।
তথ্য, সোমবার সকালে হংকং থেকে উড়ান শুরু হয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট AI315-এর। দিল্লির অভিমুখে রওনা হওয়ার পর বিমানের ত্রুটি নজরে আসে বলে ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর। জানা গিয়েছে, বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচতে সেই সময় স্ট্যান্ডার্ড সুরক্ষা প্রোটোকল মেনে, পাইলট মূল স্থানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?