বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

কলকাতা | সকাল থেকে একনাগাড়ে তুমুল বৃষ্টি কলকাতায়, দিনভর প্রবল বর্ষণ উত্তর থেকে দক্ষিণে! চরম ভোগান্তি কোন কোন জেলার?

Riya Patra | ১৭ জুন ২০২৫ ০৮ : ১০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: আষাঢ় মাসের প্রথম দিন থেকেই ঝড়-বৃষ্টি শুরু। সোমবার রাত থেকে একনাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মঙ্গলবার সকাল থেকেই মুখ ভার আকাশের। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি। হাওয়া অফিস সূত্রের খবর, দিনভর দক্ষিণবঙ্গের জেলায় জেলে ঝড়-জলে ভোগান্তির আশঙ্কা। শুধু মঙ্গলবার নয়, আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও খবর হাওয়া অফিস সূত্রে।

আজ, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি এবং সোমবারের থেকে কয়েক ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবারের থেকে পারদ নেমেছে সর্বনিম্ন তাপমাত্রার। সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা নেমে ২৬.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়েও কিছুটা কম। সকাল থেকেই কলকাতা জুড়ে বৃষ্টি, মেঘলা আকাশ। দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি সতর্কতা রয়েছে। আগামী কয়েকঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। ২২ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৯ জুন পর্যন্ত টানা বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে।

 

উল্লেখ্য, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত এখনও পুরোপুরি সক্রিয়।  আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণাবর্তের কারণে আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের আরও কিছুটা অংশে অগ্রসর হতে পারে। কারণ, বর্তমানে তারই অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উপ-হিমালয়ান পশ্চিমবঙ্গ।

 

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, এই পরিস্থিতির প্রেক্ষিতে এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী জলীয় বাষ্প প্রবাহের কারণে, রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বিশেষ করে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 

 

 

 

 

  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া