সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৬ জুন ২০২৫ ২২ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: কোনও পক্ষই থামার কোনও লক্ষ্মণ দেখাচ্ছে না। গত শুক্রবার থেকে শুরু হওয়া ইজরায়েল-ইরান সংঘাত সোমবার চতুর্থ দিনে পড়েছে। দুই দেশই আক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি করেছে। এর ফলে দুই দেশেই শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যু সংখ্যা। ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সংঘাত শুরুর হওয়ার পর থেকে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন। বেশিরভাগই অসামরিক নাগরিক। যার মধ্যে অনেকের মৃত্যু ইজরায়েলি বিমান হামলার কারণে হয়েছে। ইজরায়েলে মৃতের সংখ্যা ২০ জনেরও বেশি। আহত হয়েছেন কমপক্ষে ৩০০ জন।
বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইজরায়েল ইরানের বেশ কয়েকটি অসামরিক স্থানে হামলা চালিয়েছে। একটি হাসপাতাল এবং একটি সরকারি টিভি চ্যানেলের ভবনে হামলা চালানো হয়েছে। সোমবার ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছিলেন, "ইরানের উস্কানিমূলক মুখপত্রটি বিলুপ্তির পথে"। এরপরেই হামলা চালানো হয়। পরে কাটজ জানিয়েছেন, ইজরায়েলি সেনাবাহিনী এই হামলা চালিয়েছে।
ইরান দাবি করেছে, সোমবার দেশের পশ্চিমে একটি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। এটিকে ‘যুদ্ধাপরাধ’ বলেও নিন্দা করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকিয়ি বলেছেন, "পশ্চিম ইরানের কেরমানশাহ শহরের ফারাবি হাসপাতাল ইজরায়েল সরকারের আক্রমণাত্মক হামলার নিশানায় পরিণত হয়েছে।" তিনি আরও বলেন, "আবাসিক এলাকায় হামলার পাশাপাশি হাসপাতালগুলিতে হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ।"
সোমবার ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েলি হামলা চালানো হয়েছে। ইরানে বিভিন্ন সংবাদমাধ্যমে রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের খবরও জানানো হয়েছে। রবিবার শহরের বেশ কয়েকটি এলাকায় বোমা হামলার পর ইজরায়েলি সেনাবাহিনী তেহরানের কিছু অংশে হামলার হুমকি দেওয়ার পর এই ঘটনা ঘটে। পশ্চিম তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
রবিবার রাতে এবং সোমবার পর্যন্ত, ইরান তেল আভিভ, হাইফা এবং পেতাহ টিকভাতে অসামরিক এলাকা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় কমপক্ষে আটজন ইজরায়েলি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েল তেহরান-সহ ইরানের সামরিক, পারমাণবিক এবং জ্বালানি ঘাঁটিগুলিতে ব্যাপক বিমান হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইজরায়েল বিমান বাহিনী ইরানের আকাশসীমার উপর ‘সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা’ অর্জন করেছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (IRGC) কুদস ফোর্সের মতো গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টারগুলিতে হামলা চালিয়েছে।
ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, চার দিনের সংঘর্ষে ইরানের প্রায় ১২০টি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। যা মোট লঞ্চারের প্রায় এক-তৃতীয়াংশ। সোমবার সকালে, ইজরায়েল তেহরানের দিকে আসা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার বহনকারী ট্রাক-সহ অস্ত্রের সরবরাহ আটকে দেয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করলেই সংঘাতের অবসান হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনায় ভেটো দেওয়ার একদিন পরই নেতানিয়াহুর এই মন্তব্য।
উভয় দেশের নেতাদের কেউ নমনীয় মনোভাব দেখাতে চাইছেন না। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেছেন, আক্রমণ অব্যাহত রাখার ফলে তেহরানের জনগণকে ‘মূল্য দিতে হবে’। অন্যদিকে ইরানের রাষ্ট্রপতি ইজরায়েলের আক্রমণকে ‘গণহত্যা আগ্রাসন’ হিসাবে বর্ণনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?