সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৬ জুন ২০২৫ ২১ : ৩০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫-১৬ জুন দুই দিনের সাইপ্রাস সফরে গিয়েছেন। যা গত দুই দশকে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। এটি মোদির তিন দেশের সফরের অংশ, যার মধ্যে কানাডা (জি৭ শীর্ষ সম্মেলন) এবং ক্রোয়েশিয়াও রয়েছে। এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে।
বিশেষজ্ঞদের অনুমান প্রধানমন্ত্রীর সাইপ্রাসের এই সফর কৌশলগ। কারণ, ভারত ভূমধ্যসাগর এবং ইউরোপে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে এবং সাইপ্রাস এই কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 'অপারেশন সিঁদুর'-এর পরেই মোদির প্রথম বিদেশ সফর। যা তুরস্কের প্রতি ভারতের সরাসরি বার্তা হিসাবে বিবেচিত হচ্ছে। তুরস্ক দীর্ঘদিন ধরে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং সাম্প্রতিক বছরগুলিতে ভারত-বিরোধী অবস্থান নিতে দেখা গিয়েছে। এর পরে ভারত সাইপ্রাস এবং গ্রিসের সঙ্গে সম্পর্ক জোরদার করতে শুরু করেছে।
ভূমধ্যসাগরে অবস্থিত সাইপ্রাস ১৯৬০ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হয়। কিন্তু শীঘ্রই গ্রিক এবং তুর্কি বংশোদ্ভূত সাইপ্রিয়দের মধ্যে উত্তেজনা শুরু হয়। ১৯৭৪ সালে গ্রিসের সামরিক একনায়কতন্ত্রের (জান্তা) সমর্থনে সাইপ্রাসে একটি অভ্যুত্থান ঘটে। যার লক্ষ্য ছিল সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে মিশিয়ে দেওয়া। এর প্রতিক্রিয়ায়, তুরস্ক তুর্কি সাইপ্রিয়দের সুরক্ষার কথা উল্লেখ করে সাইপ্রাসের উপর সামরিক আক্রমণ শুরু করে। যদিও পরবর্তীতে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় বৈধ সরকার গঠিত হলেও তুরস্কের সৈন্যরা দ্বীপের উত্তর-পূর্ব অংশে থেকে যায়। পরে সেই অঞ্চলটি নিজেকে 'তুর্কি প্রজাতন্ত্রের উত্তর সাইপ্রাস' ঘোষণা করে। একটি রাজনৈতিক সত্তা যা কেবল আঙ্কারা দ্বারা স্বীকৃত।
সাইপ্রাস ভারতের আন্তর্জাতিক ক্ষেত্রে সমর্থক। দ্বীপরাষ্ট্রটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী সদস্যপদ প্রদানের প্রস্তাবকে প্রকাশ্যে সমর্থন করেছে। এছাড়াও, সাইপ্রাস ভারত-মার্কিন অসামরিক পারমাণবিক চুক্তিকেও সমর্থন করেছে, বিশেষ করে নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ (এনএসজি) এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মতো বিশ্বব্যাপী নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলিতে।
ভারতও জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইনের অধীনে সাইপ্রাসের সমস্যার সমাধানের জন্য প্রস্তাব দিয়েছে ধারাবাহিকভাবে। সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে (UNFICYP) ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তিনজন ভারতীয় সামরিক কর্মকর্তা জাতিসংঘ মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এই সফরে প্রধানমন্ত্রী মোদি এবং সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডসের উপস্থিতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়। দুই নেতার উপস্থিতিতে গুজরাটের এনএসই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ জিআইএফটি সিটি এবং সাইপ্রাস স্টক এক্সচেঞ্জের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়। এনআইপিএল (এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড) এবং ইউরোব্যাঙ্ক সাইপ্রাস দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত পেমেন্টের জন্য ইউপিআই চালু করতে সম্মত হয়েছে। ভারত-গ্রীস-সাইপ্রাস (আইজিসি) বাণিজ্য ও বিনিয়োগ কাউন্সিলও চালু করা হয়েছে। এটি জাহাজ চলাচল, সরবরাহ, পুনর্নবিকরণযোগ্য শক্তি, অসামরিক বিমান চলাচল এবং ডিজিটাল পরিষেবার মতো ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতাকে উৎসাহিত করবে।
সাইপ্রাস ভারতের জন্য ইউরোপে বিনিয়োগ এবং বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারত এবং সাইপ্রাসের মধ্যে বাণিজ্য ছিল ১৩৬.৯৬ মিলিয়ন ডলার। ভারত থেকে ওষুধ, সেরামিক, ইস্পাত, টেক্সটাইল এবং যন্ত্রপাতি রপ্তানি করা হয়। অন্যদিকে, ওষুধ, পানীয় এবং অন্যান্য পণ্য সাইপ্রাস থেকে ভারতে আসে।
ভারতের ‘ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (IMEC)’ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হল সাইপ্রাস। যা ভারতকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সঙ্গে যুক্ত করবে। এর পাশাপাশি, সাইপ্রাসের সামুদ্রিক জ্বালানি সম্পদও রয়েছে যেখানে ভারত সহযোগিতা করতে চায়। তুরস্কের সঙ্গে সামুদ্রিক বিরোধের কারণে, ভারত এই অঞ্চলে নিজের উপস্থিতি জোরদার করতে চায়। সাইপ্রাস ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের সভাপতিত্ব করবে। এর ফলে ভারত-ইউরোপ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA)-এর জন্য ইউরোপে শক্তিশালী অংশীদার পেতে ভারতের সাহায্য হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?