রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৬ জুন ২০২৫ ১৯ : ৪৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভালবাসার জন্য মানুষ কী না করতে পারে। কিন্তু একটি ঘটনা উত্তরপ্রদেশেরের মহারাজগঞ্জের সকল মানুষকে বাকরুদ্ধ করে দিয়েছে। এক তরুণীর মৃত্যুর পর তাঁর দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল শেষকৃত্য সম্পন্ন করার জন্য। সেখানে উপস্থিত হয়েছিলেন ওই তরুণীর প্রেমিকও। শোকে কাতর ওই তরুণ মৃত প্রেমিকার সিঁথিতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলেন। সেই দৃশ্য দেখে সকলেই ডুকরে কেঁদে উঠলেন।
অদ্ভুত এবং আবেগঘন এই ঘটনাটি ঘটেছে নিচলাউল এলাকায়। যেখানে এক স্থানীয় যুবক তাঁর বাগদত্তার মৃত্যুতে বিধ্বস্ত হয়ে তাঁর শেষকৃত্যের আগেই তাঁদের বিয়ে সম্পন্ন করার জন্য জোর করতে থাকেন। তরুণীটি ওই যুবকের বাড়িওয়ালার মেয়ে ছিলেন। তিনি কেন নিজেকে শেষ করে দিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। শেষকৃত্যের মাত্র কয়েক ঘণ্টা আগে, যখন তাঁর দেহ ঘিরে সকলে শোকপ্রকাশ করছিলেন তখন যুবকটি বাড়িতে এসে বলেন, "আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাঁকে আমার স্ত্রী করে নিয়ে যাব এবং আমি তা করব।"
যখন বাতাসে শোকের কান্না এরই মাঝে একজন পুরোহিতকেও ডাকা হয়েছিল। তিনি বৈদিক মন্ত্রোচ্চরাণ করতে থাকেন এবং কাঁপা হাতে ওই যুবক মৃত তরুণীর সিঁথিতে সিঁদুর লাগিয়ে বিদায় জানান। পরিবারটি প্রথমে হতবাক হলেও, শেষ পর্যন্ত ছেলেটির আবেগঘন আবেদনে রাজি হয়ে যায়। তাদের মেয়ে এবং ওই যুবক যে একসময় সম্পর্কে ছিলেন তা স্বীকার করে নেয়।
স্থানীয়দের মতে, ছেলেটি এলাকাতেই একটি দোকান চালাত। দু’জনের প্রেমের সম্পর্ক প্রথমে মেয়েটির পরিবার অস্বীকার করলেও, পরে তারা মেনে নেয়। বিয়ের পরিকল্পনা শুরু হয়ে গিয়েছিল। তরুণীর আকস্মিক মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, যদিও পুলিশ এটিকে আত্মহত্যা বলে জানিয়েছে।
নিচলাউলের স্টেশন হাউস অফিসার অখিলেশ ভার্মা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “একজন তরুণীর ঝুলন্ত অবস্থায় মৃত্যুর খবর আমাদের জানানো হয়েছে। ময়নাতদন্ত করা হয়েছে এবং মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সঠিক কারণ নির্ণয়ের জন্য তদন্ত চলছে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?