সোমবার ০৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৬ জুন ২০২৫ ১৯ : ৩০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিশ্ব যুদ্ধবিরতির আহ্বান জানালেও, তাতে কর্ণপাত করেনি দু’ দেশ। ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত তীব্র আকার নিয়েছে গত কয়েকদিনে। ইজরায়েল ইরানের অস্ত্র স্থাপনাগুলির আশপাশের বাসিন্দাদের সরিয়ে নিতে বলেছে। এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, লক্ষ্যবস্তুগুলির একটি দীর্ঘ তালিকা প্রস্তুত রয়েছে।
এই পরস্থিতিতে আরও এক বড় তথ্য সামনে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় ইরানের শীর্ষ জেনারেল দাবি করেন, কথা হয়েছে ইরান এবং পাকিস্তানের। পাক সরকার নাকি জানিয়েছে, ইজরায়েল যদি পরমাণু হামলা চালায় তেহরানে, তাহলে পাকিস্তান বদলা নিতে পাশে থাকবে ইরানের। ইরানের হয়ে পরমাণু হামলা চালাবে ইজরায়েলে। তুর্কি টুডে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর সিনিয়র জেনারেল এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য মোহসেন রেজাইয়ের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানায়।
ইরানের শীর্ষ নেতার এই মন্তব্যের পর তীব্র জল্পনা শুরু হয়। প্রশ্ন জাগে, তাহলে কি এবার শুরু তৃতীয় বিশ্বযুদ্ধ? একে অপরের পাশে দাঁড়াতে গিয়ে অন্যান্য দেশও লিপ্ত হবে যুদ্ধে? যদিও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই বিবৃতি অস্বীকার করে দাবি করেছেন যে ইসলামাবাদ এমন কোনও প্রতিশ্রুতি দেয়নি।
তবে একই সঙ্গে উল্লেখ্য, ইরান-ইজরায়েল যুদ্ধ বাঁধার পর, পাকিস্তান ইরানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ১৪ জুন জাতীয় পরিষদে বলেন, ‘ইসলামিক দেশগুলিকে ইজরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত, অন্যথায় তাদের ইরান ও প্যালেস্তাইনের মতো একই পরিণতির মুখোমুখি হতে হবে।‘
আসিফ ইজরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী মুসলিম দেশগুলিকে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন বলেও জানা যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?