শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৬ জুন ২০২৫ ১৯ : ৩২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শিক্ষা দপ্তরে কোনওদিনই চাকরি করেননি। এমন একজন মহিলাকে মা সাজিয়ে তাঁর মৃত্যুর ভুয়ো শংসাপত্র জমা দিয়ে সরকারি চাকরির আবেদন করেন যুবক। পেয়েও গিয়েছিলেন পিওনের চাকরি, তবে শেষপর্যন্ত দুর্নীতি ধরা পড়ে গিয়েছে। মধ্যপ্রদেশের রেওয়া জেলার শিক্ষা দপ্তরের এই দুর্নীতির খবরে শোরগোল পড়েছে।
পরাসিয়া গ্রামের বাসিন্দা ব্রিজেশ কোল রেওয়ার তেওনথার। এই যুবকের বিরুদ্ধেই দুর্নীতির অভিয়োগ। ওই যুবক দাবি করেছিলেন, তাঁর মা বেলা কোল একটি সরকারি স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন। কর্মরত অবস্থায় শারিরীক অসুস্থতার কারণে হেলা কোলে-এর মৃত্যু হয়। এরপরই ওই যুবক মায়ের মৃত্যুর ভুয়ো শংসাপত্র জমা দেন স্কুল শিক্ষা দপ্তরে। এরপরই ওই স্কুলেই পিয়নের চাকরি দেওয়া হয় ব্রিজেশ কোল রেওয়ার তেওনথাকে।
সব ঠিকই চলছিল। তবে ওই স্কুলের প্রধান শিক্ষক বেতনের হিসাব করতে গিয়ে গড়মিল খুঁজে পান। একটু খোঁজ খবর নিতেই দুর্নীতি খোলসা হয়। জানা যায়, বেলা কোল বলে কেউ এই স্কুলে চাকরিই করত না। এমনকী ব্রিজেশের সঙ্গে বেলার কোনও সম্পর্কও নেই। তদন্তের ফলে ব্রিজেশের নিয়োগ বাতিল করা হয়।
এরপরই পুরো ঘটনা জানানো হয় জেলা শিক্ষা আধিকারিক সুধামা গুপ্তকে। তাঁর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। জানা যায় ব্রিজেশ একা নন। বিভিন্ন জায়গায় মোট পাঁচজন এভাবে কাজ করছেন। প্রত্যেকেই জাল নথি ব্যবহার করে সরকারি চাকরি করছেন।
দুর্নীতিগ্রস্তদের তালিকায় রয়েছেন- ওম প্রকাশ কোল, সুষমা কোল, বিনয় রাওয়াত, হিরামণি রাওয়াত এবং রমা দ্বিভদি। তিঘরা, বিদা, আতারিয়া, সেমারিয়া এবং গাঙ্গেভের মতো বিভিন্ন ব্লকে করা এই নিয়োগগুলি সবই জাল নথির উপর ভিত্তি করে করা হয়েছিল।
এই ঘটনা নিয়ে জেলাশাসক প্রতিভা পাল জানান, প্রাথমিক ভাবে এই নথি গুলি জাল বলে মনে হয়নি। সবকিছুই একদম ঠিক ছিল। তবে বিষয়টি খতিয়ে দেখে জানা যায় জালিয়াতি ধরা পড়ে। ইতিমধ্যেই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) সুদামা গুপ্ত জানান, গত বছরে ৩৬ জনকে সহানুভূতির ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে দশজন তাদের নথি উপস্থাপনের জন্য সরকারি নোটিশের জবাব দিতে ব্যর্থ হয়েছেন। আরও তদন্তের পর, তাদের মধ্যে পাঁচজন জাল কাগজপত্র ব্যবহার করেছেন বলে জানা গিয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াকরণের জন্য দায়ী কেরানি-সহ এখন ছয়জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
রেওয়ার অতিরিক্ত পুলিশ সুপার আরতি সিং বলেন, "সিভিল লাইনস থানায় প্রতারণা এবং জালিয়াতির ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। জালিয়াতি নিয়োগগুলি ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিলের মধ্যে হয়েছিল।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?