সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | টানা ১১ দিন দু’চোখের পাতা এক করেননি, কী অনুভূতি ছিল তাঁর, ব়্যান্ডির স্বীকারোক্তি চমকে দিয়েছিল সকলকে

AD | ১৬ জুন ২০২৫ ১৮ : ১০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের সঙ্গে বিশ্বরেকর্ড ধরার বাজি ধরেছিলেন এক ব্যক্তি। সেই বাজি ধরে ২৬৪ ঘণ্টা অর্থাৎ ১১ দিন জেগে রয়েছিলেন। ১৯৬৩ সালে র়্যান্ডি গার্ডনার মাত্র ১৭ বছর বয়সে এই চ্যালেঞ্জ নিয়েছিলেন। এর আগে ২৬০ ঘণ্টা একটানা জেগে থেকে রেকর্ড করেছিলেন হনলুলু-র ডিজে টম রাউন্ডস। 

ব়্যান্ডির সঙ্গে তাঁর বন্ধু ব্রুস ম্যাকঅ্যালিস্টার এবং জো মার্সিয়ানো জুনিয়র যোগ দিয়েছিলেন। যাঁদের কাজ ছিল বন্ধুকে জাগিয়ে রাখা। তাঁরা ব়্যান্ডির মানসিক অবস্থা মূল্যায়নের জন্য প্রতি ছয় ঘণ্টা অন্তর ২০টি পরীক্ষার একটি সেটও পরিচালনা করেছিলেন।

তিন দিন না ঘুমানোর পর ব়্যান্ডির মনোযোগের সমস্যা এবং স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হ্রাস পেতে শুরু করে। তিনি বলেন, “চতুর্থ কিংবা পঞ্চম দিন থেকে মনে হতে থাকে চ্যালেঞ্জটি বেশ কঠিন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। নানা সংবাদমাধ্যম খবর করতে শুরু করে দিয়েছিল।“

এই পরীক্ষার জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘুম গবেষক উইলিয়াম ডিমেন্ট শেষ তিন দিন ব়্যান্ডিদের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর শারীরিক ও মানসিক অবস্থার নিবিড় রেকর্ড রেখে, মি. ডিমেন্ট (যাকে পরবর্তীতে ঘুম বিজ্ঞানের জনক বলা হবে) ব়্যান্ডিকে বিপদের মুখে ঠেলে দেন। তাঁকে নিয়ে গাড়িতে ঘোরেন, জোরে রেডিওতে গান শোনান। এমনকি নানা রকমের খেলা খেলতেও জোর করেন। আশ্চর্যজনক ভাবে টানা ১০ দিন না ঘুমিয়েও ব়্যান্ডে সেই খেলায় জিতে যান।

পরীক্ষা শেষে দেখা যায়, ঘুমের অভাব ব়্যান্ডির মস্তিষ্কের ক্ষমতার উপর বিরাট প্রভাব ফেলেছিল। জানা গিছে, তাঁর মেজাজ খিটখিটে, মনোযোগের সমস্যা এবং স্বল্পমেয়াদী স্মৃতিশক্তি হ্রাস, প্যারানয়া এবং এমনকি হ্যালুসিনেশনের অভিজ্ঞতাও হয়েছিল।

রেকর্ড ভাঙার পর ব়্যান্ডি ১৪ ঘন্টা ৪৫ মিনিট ঘুমিয়েছিলেন। ডাঃ ডিমেন্ট এবং তাঁর দল তাঁর মস্তিষ্কের তরঙ্গ, হৃদস্পন্দন, রক্তচাপ এবং অন্যান্য শারীরবৃত্তীয় লক্ষণ বিশ্লেষণ করেছিলেন। কিশোরটি প্রথমে স্বাভাবিক ঘুমের সময়সূচীতে ফিরে আসতে সক্ষম হলেও, ব়্যান্ডির পরে জানিয়েছিলেন যে তিনি কয়েক দশক ধরে অসহনীয় অনিদ্রায় ভুগছিলেন। ব়্যান্ডিক রেকর্ড এরপর বেশ কয়েকবার ভাঙা হয়েছে। তবে, ১৯৯৭ সালে নিরাপত্তার কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নতুন প্রচেষ্টা গ্রহণ বন্ধ করে দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া