বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Zeenat Aman on Dev Anand and her rumoured affair with Raj Kapoor

বাণিজ্য | দেব আনন্দকে ঠকিয়ে রাজ কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন? এত বছর পর নজিরবিহীন স্বীকারোক্তি জিনতের!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ১৬ জুন ২০২৫ ১৭ : ১২Rahul Majumder

সংবাদ সংস্থা মুম্বই:  বলিউডের গ্ল্যামার ও গসিপের ইতিহাসে অনেক সম্পর্কই সময়ের সঙ্গে ঝাপসা হয়ে যায়, কিন্তু কিছু গল্প রয়ে যায় চিরকাল। আর ঠিক তেমনই এক বিতর্কে এবার সরাসরি মুখ খুললেন ৭৩ বছর বয়সে সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠা জিনত আমন। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে তিনি দেব আনন্দের আত্মজীবনী ‘রোম্যান্সিং উইথ লাইফ’-এ উল্লেখিত রাজ কাপুর ও তাঁর সম্পর্ক ঘিরে থাকা বিতর্কিত মন্তব্যের কড়া জবাব দেন। তাঁর স্পষ্ট কথা, “আমি চুপ করে ছিলাম এতদিন, এবার নিজের কাহিনি নিজে বলব।”

 

দেব আনন্দের আত্মজীবনী অনুযায়ী, তিনি তখন প্রেমে পড়েছেন জিনত আমনের। ঠিক সেই সময় জিনাত সই করেছেন রাজ কাপুরের ‘সত্যম শিবম সুন্দরম’-এ। এক পার্টিতে দেব আনন্দ দেখতে পান, রাজ কাপুর মদ্যপ অবস্থায় জিনতকে জড়িয়ে ধরেছেন এবং জিনতও যেন কিছুটা ঘনিষ্ঠভাবে সাড়া দিয়েছেন। সেদিনের সেই মুহূর্তই দেবের হৃদয় ভেঙে দেয়। দেব লেখেন—“সেই আলিঙ্গনে ছিল এমন এক ঘনিষ্ঠতা, যা কেবল সৌজন্যমূলক ছিল না... আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। জিনাত আর আগের সেই জিনত রইল না আমার কাছে।”

 

তিনি আরও দাবি করেন, রাজ কাপুর মদ্যপ অবস্থায় জিনতকে বলেছিলেন, “তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি শুধু আমার সামনেই সাদা শাড়ি পরে আসবে!”

 

বহু বছর চুপ করে থাকার পর জিনত আমন বললেন— “রাজ স্যারের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই পরিচালক ও অভিনেত্রীর ছিল। কোনওদিনই ব্যক্তিগত কিছু ছিল না। উনি তাঁর কাজে ভীষণ প্যাশনেট ছিলেন, আমিও তেমনই। আর, কেউ যদি বলে আমি সাদা শাড়ি না পরে যাওয়ায় উনি কিছু বলেছিলেন — সেটা একেবারেই বানানো। আমি রাজ স্যারের সেটে বা পার্টিতে সাদা শাড়ি পরে গিয়েছি— এমন নজিরই নেই।”

 

তিনি জোর দিয়ে বললেন, “দেব সাহেবকে আমি শ্রদ্ধা করি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল লেখা হয়েছিল। আমি নিজের আত্মজীবনীতে এর বিস্তারিত তুলে ধরব।” তিনি বলেন, “পেছন ফিরে কিছু গল্প তৈরি করা সহজ। কিছু শব্দ ফেলে দিলে মনে হয় আরও মজাদার হবে। কিন্তু সবটা সত্যি হয় না। আর এটা আমার পক্ষ থেকে স্পষ্টভাবে না বলা অন্যায় হতো। এটা আমার গল্প, আমি নিজেই লিখব।”


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া