বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | অযথা নিজেদের হাসির পাত্র করবেই পাকিস্তান, আইপিএল নিয়ে মজাদার দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা

AD | ১৬ জুন ২০২৫ ১৭ : ০৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নানা বিষয়ে আলটপকা মন্তব্য করতে ওস্তাদ পাকিস্তানের নেতা-মন্ত্রীরা। সেই সব মন্তব্যে তাঁরা হাসির পাত্রও হন। কিন্তু তাতেও দমেন না। এর সর্বশেষ উদাহরণ প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। এবার আইপিল ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট হ্যাক করা হয়েছিল বলে দাবি করলেন আসিফ।

পাকিস্তানের বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে আসিফ দাবি করেন, তাঁর দেশের ‘সাইবার যোদ্ধারা’ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ম্যাচ চলাকালীন ভারতের একটি ক্রিকেট স্টেডিয়ামের আলো বন্ধ করে দিয়েছিল। তিনি সম্ভবত ৮ মে ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে অনুষ্ঠিত আইপিএল ম্যাচের কথা বলছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ বিভ্রাটের ফলে মাঝপথে বাতিল করা হয়েছিল ম্যাচটি। পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নিতে ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ জঙ্গি ঘাঁটি লক্ষ করার উদ্দেশে সামরিক অভিযান অপারেশন সিঁদুর শুরু করার একদিন পরই এই ঘটনা ঘটে।

আসিফের দাবি, ভারত পাকিস্তানের দেশীর প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল নয়। পাকিস্তানের সাইবার যোদ্ধারা সাইবার হানা চালিয়েছিল ভারতে। স্টেডিয়ামের আলো বন্ধ করে দেয়, ম্যাচ বন্ধ হয়ে যায়। বাঁধ থেকে জল ছাড়া হয়। ভারতের বৈদ্যুতির গ্রিড বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, “এই সব হানা সাইবার হানা। আমাদের সাইবার যোদ্ধারা এই হামলা চালিয়েছিল।“

আসিফের ২৯ সেকেন্ডের এই ভিডিওটি এক্স-এ ঝড়ের বেগে শেয়ার করা হয়েছে। ব্যবহারকারীরা তাঁর অদ্ভুত মন্তব্যের জন্য তাঁকে ট্রোল করেছেন। একজন লিখেছেন, “জানি না পাকিস্তানে সাইবারের ধারণা কী। সেখানে মনে হয় আলাদা সিলেবাস পড়ানো হয়।“

এক জন লিখেছেন, “মন্ত্রীকে কেউ বলবেন যে, ফ্লাডলাইট ওয়াইফাই দিয়ে চলে না। বাড়ির রাউটার হ্যাক করে ফ্লাডলাইট বন্ধ করা যায় না।“

অন্য একজন লিখেছেন, “যদি লাইট বন্ধ করা সাইবার জয় হয়, তাহলে আমার তিন বছরের ভাগ্নে বিশ্বের কাছে হুমকি। সে একবার জুম মিটিংয়ের সময় ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল।“

এই প্রথম নয় এর আগেও বহুবার ট্রোল হতে হয়েছে আসিফকে। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের প্রতিরক্ষমন্ত্রী দাবি করেছিলেন, পাক সেনা ভারতে পাঁচটি রাফাল বিমান গুলি করে নামিয়েছিল। এক সাংবাদিক তাঁকে সেই দাবির প্রমাণ চাওয়ায় তিনি বলেছিলেন, ‘সোশ্যাল মিডিয়া জুড়ে প্রমাণ রয়েছে।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া