বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | মাংসের বিকল্প ‘গোল্ডপ্রো’! নতুন দিগন্ত খুলতে চলেছে এ বার পশ্চিমবঙ্গের বাজারেও

Reporter: গোপাল সাহা | লেখক: AD ১৬ জুন ২০২৫ ১৬ : ১৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব খাদ্যপণ্যের বাজারে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে ভারতের শীর্ষস্থানীয় সোয়া-ভিত্তিক খাদ্য প্রস্তুতকারী সংস্থা ভেগান প্রো নিউট্রিয়েন্টস প্রাইভেট লিমিটেড। সংস্থার প্রধান ব্র্যান্ড ‘গোল্ডপ্রো’-কে কেন্দ্র করে তারা এবার এই রাজ্যেও ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে।

ইন্দোরের এই সংস্থাটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানের সোয়া টিভিপি, সোয়া চাঙ্কস, মিনি চাঙ্কস ও সোয়া গ্র্যানিউলস তৈরি করে আসছে। ‘গোল্ডপ্রো’ ব্র্যান্ডের প্রতিটি পণ্য রাসায়নিকমুক্ত, উচ্চপ্রোটিন ও ফাইবারযুক্ত। যা মাংসের স্বাস্থ্যকর বিকল্প হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

সংস্থার মতে, পশ্চিমবঙ্গের সোয়া খাদ্যপণ্যের বাজারের সম্ভাব্য মূল্য ৭০০–৮০০ কোটি টাকা। যা পূর্ব ভারতের মোট বাজারের বড় অংশ। এখানে এখনও ব্র্যান্ড ভিত্তিক বিকল্পের ঘাটতি রয়েছে, যা ‘গোল্ডপ্রো’-র জন্য একটি বড় সুযোগ। ভেগান প্রো রাজ্যে একটি আঞ্চলিক ডিস্ট্রিবিউশন হাব তৈরি করবে এবং স্থানীয় হোলসেলার, রিটেলার ও ফুড ব্র্যান্ডগুলির সঙ্গে কাজ করবে। এছাড়াও, সংস্থাটি স্থানীয় স্বাদের প্রতি সংবেদনশীল থেকে লোকালাইজড মার্কেটিং ও শিক্ষামূলক প্রচার চালাবে। ভবিষ্যতের জন্য প্রস্তুত ভেগান প্রো ইতিমধ্যেই পাস্তা, ৩ডি পাপড় এবং সোয়াভিত্তিক সেমাই বাজারে আনার পরিকল্পনা করছে। সংস্থার গবেষণা ও উন্নয়ন বিভাগ প্রতিনিয়ত নতুন উদ্ভাবনে ব্যস্ত।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রবি পাটওয়া বলেন, ‘‘আমাদের লক্ষ্য এমন খাদ্য তৈরি করা, যা শুধু স্বাস্থ্যকর নয়, বরং পরিবেশবান্ধব ও বৈজ্ঞানিকভাবে উন্নতও। গুণগতমান, স্বচ্ছতা ও উদ্ভাবনই আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা দেয়।’’

সংস্থার ম্যানেজার অমিতাভ মণ্ডল জানান, ‘‘আমরা পশ্চিমবঙ্গে শুধুমাত্র ব্যবসা করতে আসিনি। একটি সুসংগঠিত, শিক্ষামূলক এবং স্থানীয় চাহিদাভিত্তিক উদ্যোগ গড়তে চাই। এই এলাকা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া