শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অপারেশন সিঁদুরের পর সাইপ্রাসে মোদি, বৈঠক প্রেসিডেন্টের সঙ্গে, পাক 'বন্ধু' তুরস্ককে বার্তা?

RD | ১৬ জুন ২০২৫ ১৫ : ১৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর এই প্রথম ত্রি-দেশীয় সফরের প্রথম পর্যায়ে সাইপ্রাসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডুলিডেস। দুই নেতা লেমেসোসে ভারতীয় ও স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠক করবেন। পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক গভীরতর হওয়ার সময়েই প্রধানমন্ত্রী মোদির এই সাইপ্রাস সফর কৌশলগত ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন?

ভারত-পাকিস্তানের মধ্যে সামান্ত বিরোধ রয়েছে। একইরম বিরোধ রয়েছে তুরস্ক ও সাইপ্রাসের মধ্যেও। তাছাড়া, ভৌগোলিক অবস্থানের নিরিখে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সাইপ্রাস। এই পরিকাঠামো প্রকল্প ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

এছাড়াও, ২০২৬ সালের প্রথমার্ধেই ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব করতে চলেছে সাইপ্রাস। এই মুহূর্তে ইউরোপের সঙ্গে বাণিজ্যিক ও নিরাপত্তাগত সম্পর্ক আরও শক্তিশালী করতে চাইছে ভারত।

ভারতীয় সম্প্রদায় এবং সাইপ্রাসের জনগণ লেমেসোসে প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। সোমবার মোদি নিকোসিয়ায় প্রেসিডেন্ট ক্রিস্টোডোলিডসের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, ডিজিটাল সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। জি-৭ শীর্ষ সম্মেলনের জন্য কানাডায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী মোদির সম্মানে আয়োজিত এক আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজের মাধ্যমে এই সফর শেষ হবে। 

দুই দশকেরও বেশি সময় ধরে এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর সাইপ্রাস সফর। সেদেশে শেষ দু'টি সফর করেছিলেন ১৯৮২ সালে ইন্দিরা গান্ধী এবং ২০০২ সালে অটল বিহারী বাজপেয়ী। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক থাকা সত্ত্বেও, উচ্চ-স্তরের যোগাযোগ ছিল বিরল।

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া