শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | কাউন্সিলর-মেয়র জায়গা ঠিক করেছে, আপাতত ওখানেই বাজার, নতুন ‘মার্কেট’-এর কথা জানালেন মমতা

Riya Patra | ১৬ জুন ২০২৫ ১৪ : ৪৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: রবিবার গভীর রাতে খিদিরপুর বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই বহু সংখ্যক দোকান। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হলেন সাধারণ দোকানদার থেকে ব্যবসায়ীরা। সোমবার দুপুরেই খিদিরপুরে ঘটনাস্থলে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানালেন রাজ্য সরকার পাশে রয়েছে। একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকানদারদের। 

 

সোমবার ঘটনাস্থলে পৌঁছেই সাধারণ মানুষকে সতর্ক করে মমতা বলেন, যতক্ষণ না আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে, আগুন নেভানোর কাজ সম্পন্ন হচ্ছে, ততক্ষণ কাজ করতে দেওয়া হোক পুলিশ এবং দমকলকে, কেউ যেন বাজার এলাকার ভিতরে না যান। প্রয়োজনে ঘটনাস্থলে ওয়াটার ট্যাঙ্ক নিয়ে যাওয়ার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। 

 

মুখ্যমন্ত্রী এদিন ঘটনাস্থলে গিয়ে জানান, সমস্ত নিয়ম মেনে, বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন মার্কেট বানিয়ে দেওয়া হবে। যাতে ভবিষ্যতে কোনও ধরনের সমস্যার তৈরি হয়। আর নতুন বাজার তৈরি করে দেবে খোদ রাজ্য সরকার, এদিন তাও সাফ জানিয়ে দেন মমতা। জানান, নতুন বাজার তৈরির জন্য,আপাতত বাজার স্থানান্তর করা হবে। কাউন্সিলর এবং মেয়র  মিলে সেই জায়গা ঠিক করেছেন। কথা বলেছেন তিনি নিজেও। নতুন বাজার তৈরির আগে, নিকটবর্তী ওই স্থানেই অস্থায়ী বাজার স্থানান্তরিত হবে।  

একই সঙ্গে মমতা জানান, কীভাবে এই অগ্নিকাণ্ড, কতগুলি দোকান জ্বলে গিয়েছে, তদন্ত হবে তা নিয়েও। দেখা হবে, কার কার  দোকান জ্বলে গিয়েছে। কার দোকান সম্পূর্ণ জ্বলে গিয়েছে, কার দোকান আংশিক ক্ষতিগ্রস্ত। তদন্তের পর দেওয়া হবে ক্ষতিপূরণ। যাঁদের দোকান সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে তাঁদের সরকার এক লক্ষ করে দেবে। আংশিক পুড়ে গিয়েছে যাঁদের দোকান, তাঁদের দেওয়া হবে ৫০ হাজার করে। নতুন বাজার তৈরি হওয়ার সময়, যাঁদের দোকান ছিল, তাঁদেরই দোকান থাকবে। বাইরে থেকে কোনও অতিরিক্ত দোকান হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী।  আপাতত দোকানিদের দশ হাজার করে দেওয়া হবে সংসার চালানোর জন্য, তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। 

 

সূত্রের খবর, রবিবার রাত ২টো বেজে ৫ মিনিটে খিদিরপুর বাজারে আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ক্রমেই আগুন গ্রাস করে গোটা বাজার। বাজারের মধ্যে একটি তেলের গুদাম রয়েছে। সেই গুদামেও আগুন লাগে। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। রাতেই দমকলের কমপক্ষে ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। গভীর রাতেি ঘটনাস্থলে পৌঁছন মেয়র ফিরহাদ হাকিম‌। অগ্নিকাণ্ডের খবর পেয়েই খানিকক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার দুপুরেই ঘটনাস্থলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া