মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Digestion and cardiac health among top benefits of corn

লাইফস্টাইল | গরীবের খাবার বলে অবহেলা করবেন না! জীবন-মৃত্যুর ফারাক গড়ে দিতে পারে এই দানাশস্য! হৃদরোগ থেকে বাঁচতে নিয়মিত খান

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৬ জুন ২০২৫ ১২ : ৪৭Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: ভুট্টা কেবল রাস্তাঘাটে চাটমশলা দিয়ে খাওয়ার জন্য নয়। আধুনিক পুষ্টিবিদ্যা জানাচ্ছে, এ এক পরিপূর্ণ ও স্বাস্থ্যসম্মত খাদ্যশস্য। সেদ্ধ, গ্রিলড বা ভাপা; যেভাবেই খান না কেন, নিয়মিত খাদ্যতালিকায় ভুট্টা রাখলে শরীর যেমন পুষ্ট হয়, তেমনই রুচিও বজায় থাকে। অথচ এই শস্যটি বাঙালি রান্নাঘরে আজও অবহেলিত। 

১. হজমে সহায়ক
ভুট্টায় আছে প্রচুর পরিমাণে অদ্রবণীয় খাদ্যতন্তু বা ফাইবার। এটি অন্ত্রের গতিবিধি স্বাভাবিক রাখে, কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং পরিপাকতন্ত্রের কার্যকারিতা বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, এটি অন্ত্রে ‘গুড ব্যাকটেরিয়া’-র বৃদ্ধিতেও সহায়তা করে।

২. হৃদ্‌রোগ প্রতিরোধে কার্যকর
ভুট্টা ম্যাগনেশিয়াম, ফোলেট ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। এই উপাদানগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ধমনির স্বাস্থ্য রক্ষা করে। নিয়মিত ভুট্টা খেলে হৃদ্‌রোগের ঝুঁকি অনেকটাই কমে বলে মনে করেন পুষ্টিবিদরা।

৩. চোখের যত্নে সহায়ক
ভুট্টায় থাকে লুটেইন ও জিয়্যাক্সান্থিন নামক দু’টি প্রাকৃতিক ক্যারোটিনয়েড। ক্যারোটিনয়েড দৃষ্টিশক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে বয়সজনিত চোখের রোগ ম্যাকুলার ডিজেনারেশন প্রতিরোধে অত্যন্ত কার্যকর এই উপাদান।

৪. দীর্ঘস্থায়ী শক্তি জোগায়
ভুট্টা একটি জটিল কার্বোহাইড্রেট। এই শর্করা বিপাকে শরীরকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। ফলে রক্তে গ্লুকোজের মাত্রা ধীরে ধীরে বাড়ে। সে কারণে ভুট্টা খেলে দীর্ঘক্ষণ শক্তি পাওয়া যায়। সব মিলিয়ে সকালের জলখাবার বা বিকেলের স্ন্যাকস হিসাবে একটি দারুণ পুষ্টিকর খাবার হতে পারে এটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া