শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৬ জুন ২০২৫ ১২ : ০৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। তাও যেন আতঙ্ক কাটছে না। শেষ মুহূর্তে ১২ জুনের লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট বাতিল করেন চিকিৎসক। কীভাবে বেঁচে গেলেন তিনি? চিকিৎসক জানিয়েছেন, শুধুমাত্র স্ত্রীর নিষেধ এই যাত্রায় মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চিকিৎসকের নাম, উমাং প্যাটেল। স্ত্রী, সন্তান, বাবা-মাকে নিয়ে ২৪ মে দেশে ফেরেন। গুজরাটের মহিসাগরে তাঁদের বাড়ি। কিন্তু কর্মসূত্রে গত পাঁচ বছর ধরে লন্ডনে থাকেন চিকিৎসক। তাঁর বাবাও পেশায় চিকিৎসক ছিলেন। ১২ জুন এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭-৮ বিমানে চেপে লন্ডনে ফেরার কথা ছিল তাঁর। ১০ জুন টিকিট বাতিল করে দেন।
সংবাদমাধ্যমকে চিকিৎসক জানিয়েছেন, গত মাসে দেশে ফেরার পর বাবার স্ট্রোক হয়। ২ জুন লন্ডনে ফেরার কথা ছিল। টিকিট কাটাও ছিল। কিন্তু বাবার অসুস্থতার কারণে সেদিনের টিকিট বাতিল করে দেন। এরপর ১২ জুন ফেরা স্থির ছিল। ৯ জুন স্ত্রীকে বাপের বাড়িতে ছেড়ে আসতে যান। সেদিন থেকেই তীব্র জ্বরে ভুগতে শুরু করেন।
চিকিৎসক জানিয়েছেন, জ্বরের কারণে বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা ছিল না তাঁর। এই পরিস্থিতিতে স্ত্রী যেতে নিষেধ করেন। এমনকী টিকিট বাতিল করার পরামর্শ দেন। স্ত্রীর পরামর্শেই টিকিট বাতিল করেন ১০ জুন। ঠিক দু'দিন পর ১২ জুন সেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ২৪১ জন যাত্রীর মৃত্যু হয়। একজন মাত্র ভাগ্যের জোরে বেঁচে ফিরেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?