শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রবল দুর্যোগে ছারখার হবে ১১ জেলা! বন্ধ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে শঙ্কার বার্তা

Kaushik Roy | ১৬ জুন ২০২৫ ১১ : ২৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভারতে প্রবেশ করে গিয়েছে বর্ষা। তার জেরে একাধিক রাজ্যে ইতিমধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে। কেরালায় বর্ষার প্রকোপে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সোমবার রাজ্যের পাঁচটি জেলা মালাপ্পুরম, কোঝিকোড়, ওয়ানাড়, কন্নুর এবং কাসারগোড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে মৌসম ভবনের তরফে। জারি করা হয়েছে লাল সতর্কতা। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে।

প্রবল দুর্যোগের ফলে ভূমিধস, দৈনন্দিন জীবনে ব্যাঘাত এবং সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরানোর প্রয়োজন দেখা দিতে পারে। মৌসম ভবনের সতর্কবার্তার পরেই রাজ্যের ১১টি জেলার জেলাশাসকরা সোমবার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল, প্রফেশনাল কলেজ, অঙ্গনওয়াড়ি এবং মাদ্রাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, তিরুবনন্তপুরম, কোল্লাম, পাঠানামথিট্টা, আলাপ্পুঝা, কোট্টায়াম, ইদুক্কি, এরনাকুলাম, থ্রিসসুর এবং পালাক্কাড় জেলাগুলির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা।

জানা গিয়েছে, বৃষ্টির পাশাপাশি আশঙ্কা রয়েছে ঝড়েরও। সে কারণে আগামী ১৮ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যের একাধিক এলাকায় প্রবল বৃষ্টির জেরে গাছ উপড়ে পড়া, ধস, জল জমা এবং চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং কেরল ও লক্ষদ্বীপ এলাকায় প্রবল পশ্চিমী হাওয়া এই দুর্যোগের মূল কারণ। গত বৃহস্পতিবার থেকেই কেরলে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দপ্তর আশঙ্কা প্রকাশ করেছে, পরিস্থিতি আগামী কয়েকদিনে আরও খারাপ হতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া