বুধবার ০৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৬ জুন ২০২৫ ১০ : ৪১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। টানা তিনদিন সংঘর্ষ চলছে দুই দেশের মধ্যে। গত ১৩ জুন রাতে ইজরায়েল অপারেশন রাইজিং লায়ন’ নামে একটি সামরিক অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। তারপর থেকেই দু’পক্ষের মধ্যে হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে, হাতে ভগবদগীতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নেতানিয়াহু। চলতি পরিস্থিতিতে এই ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য পড়ে গিয়েছে নেটমাধ্যমে।
ব্যাপারটা আসলে কী? এই ছবি আসলে ২০২১ সালের। তখন উর্বশী রাউটেলা মিস ইউনিভার্স ২০২১ প্রতিযোগিতায় বিচারক হিসেবে ইজরায়েল গিয়েছিলেন। সেই সময়ই তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁকে ভগবদ গীতা উপহার দেন। উর্বশী নিজেই সেই সময় ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আমার এবং আমার পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’। শুধু ছবি নয়, উর্বশী পরে একটি মজার ভিডিও শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহু বলছেন, ‘আমি আপনাকে হিব্রু শেখাব, আপনি আমাকে হিন্দি শেখান’। এরপর নেতানিয়াহু বলেন, ‘আমরা সব কিছু ঠিকঠাক হলে বলি – সাবাবা’। তখন উর্বশী বলেন, ‘ভারতে আমরা হিন্দিতে বলি, সব শানদার, সব বাড়িয়া’। এই ভিডিওটি সে সময় খুবই জনপ্রিয় হয়। বর্তমানে ইজরায়েল-ইরানের সংঘাত যখন চরমে, তখন এই পুরনো ছবি অনেকেই নতুন ভেবে শেয়ার করছেন। কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘মনে হচ্ছে নেতানিয়াহু পুরো ভগবদ গীতা পড়ে ফেলেছেন’। আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘এই যুদ্ধের মধ্যে উর্বশী নেতানিয়াহুর সঙ্গে কী করছেন?’ অনেকে আবার রসিকতা করে লিখেছেন, ‘গীতা পড়েই স্ট্র্যাটেজি তৈরি করছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?