শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ইজরায়েলের মিসাইল হামলায় তছনছ তেহরান, যোগ্য জবাব দিয়েই তারপর আলোচনা: জানাল ইরান

Kaushik Roy | ১৬ জুন ২০২৫ ০৯ : ০০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: এই নিয়ে পরপর তিনদিন। রবিবার রাতে থেকে সোমবার ভোর পর্যন্ত ইজরায়েল ও ইরানের মধ্যে পরপর মিসাইল হামলায় কেঁপে উঠল একাধিক অঞ্চল। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আর্জিকে উপেক্ষা করেই এই হামলা চলেছে টানা তৃতীয় দিনের মতো। ইরানের অভিযোগ, ইজরায়েলের তরফে ইরানের একাধিক তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। জানা গিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর গোয়েন্দাপ্রধান ও আরও দুই শীর্ষ জেনারেলের মৃত্যু হয়েছে ইজরায়েলের হামলায়।

পাশাপাশি, দেশের একাধিক জনবসতিপূর্ণ এলাকায়ও হামলা হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইরানের স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে শুরু হওয়া ইজরায়েলি আক্রমণে এখনও পর্যন্ত ২২৪ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১,২৭৭ জন। যদিও নিহতদের মধ্যে কতজন সাধারণ মানুষ এবং কতজন সামরিক কর্মী, তা জানানো হয়নি। অন্যদিকে, ইজরায়েল দাবি করেছে, ইরানের তরফে শুক্রবার থেকে এখনও পর্যন্ত ২৭০-র বেশি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই ইসরায়েলের মাল্টি-লেয়ারড এয়ার ডিফেন্স সিস্টেমে আটকানো গেলেও ২২টি মিসাইল ঢুকে পড়ে দেশের অভ্যন্তরে।

সেই হামলায় মৃত্যু হয়েছে ১৪ জনের, আহত হয়েছেন ৩৯০ জন। ইজরায়েল জানিয়েছে, তারা মূলত ইরানের পারমাণবিক পরিকাঠামো ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে এই পরিস্থিতিতেও ইরান যুদ্ধবিরতির আলোচনা প্রত্যাখ্যান করেছে। কাতার ও ওমানের মাধ্যমে চালানো মধ্যস্থতায় তেহরান জানিয়ে দিয়েছে, তারা এখনই কোনও শান্তি আলোচনায় বসতে চায় না। ইজরায়েলের ‘প্রিভেন্টিভ স্ট্রাইক’-এর যোগ্য জবাব দেওয়ার পরেই আলোচনায় বসতে প্রস্তুত ইরান। এই পাল্টা হামলার সূত্রপাত শুক্রবার শুরু হওয়া ইজরায়েলের ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মাধ্যমে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, ‘ইরানের হুমকি থেকে ইজরায়েলের অস্তিত্ব রক্ষাই এই অভিযানের মূল লক্ষ্য। যতদিন প্রয়োজন, অভিযান চলবে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া