সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
SG | ১৫ জুন ২০২৫ ১৮ : ০৬Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ভারতের হাইওয়ে মানেই শুধু ধুলো, গতি আর ক্লাক্সনের কোলাহল নয়—পিছন থেকে চোখে পড়ে এক অদ্ভুত কিন্তু চেনা বার্তা: “Horn OK Please”। বহু দশক ধরে এটি ভারতীয় ট্রাক ও বাসের পেছনের চিহ্ন হয়ে উঠেছে। কিন্তু এই বাক্যটির পেছনের ইতিহাস জানলে অবাক হবেন অনেকেই।
এই শব্দবন্ধটির মূল কাজ ছিল অতিক্রমকারী ড্রাইভারকে পথ নির্দেশ দেওয়া। আগের দিনে ভারতের বেশিরভাগ রাস্তাই ছিল সরু ও অপ্রশস্ত, ট্রাক বা বড় গাড়ির রিয়ারভিউ ছিল সীমিত। তাই পিছনের গাড়ির চালকদের জানাতে হতো, কখন তারা নিরাপদে ওভারটেক করতে পারবেন। এই উদ্দেশ্যে ট্রাকের পেছনে লেখা হতো—“Horn OK Please”—মানে, হর্ন বাজিয়ে অনুমতি নিয়ে এগিয়ে যান। এমনকি ‘OK’-এর নিচে একটি ছোট বাল্বও লাগানো থাকত, যা জ্বলে উঠলে বুঝতে হতো, ওভারটেক করা নিরাপদ।
কিন্তু ‘Horn Please’ নয় কেন? এই প্রশ্ন বহুবার উঠেছে—হর্ন বাজাও, এটাই তো উদ্দেশ্য। তবে মাঝখানে ‘OK’ কেন? এর উত্তরে দুইটি ব্যাখ্যা জনপ্রিয়:
"OK" মানে On Kerosene:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিজেলের সংকটে গাড়ি চলত কেরোসিনে। কেরোসিন ছিল অত্যন্ত দাহ্য, তাই অন্য গাড়িদের সতর্ক করতে চালকেরা 'OK' (On Kerosene) লিখতেন। যেন বোঝা যায় এই গাড়ি বিশেষ সাবধানতার দাবি রাখে।
Tata-র OK সাবান:
১৯৪০-এর দশকে টাটা অয়েল মিলস (TOMCO) ‘OK’ নামক একটি ডিটারজেন্ট বাজারে আনে। সেই সাবানের বিজ্ঞাপন হিসেবে তারা ট্রাকের পেছনে ‘OK’ লিখতে শুরু করে। এর চারপাশে ফুল, রঙের খেলা ও পরে যুক্ত হয় “Horn” ও “Please”—তৈরি হয় এক আশ্চর্য কোলাজ: Horn OK Please।
২০১৫ সালে মহারাষ্ট্র সরকার এই লেখাকে নিষিদ্ধ ঘোষণা করে। কারণ: অপ্রয়োজনীয় হর্ন বাজানোর প্রবণতা ও শব্দদূষণ। আধুনিক রাস্তায় যেখানে ইন্ডিকেটর ও হেডলাইটে যোগাযোগ সম্ভব, সেখানে এই ‘আওয়াজ’-ভিত্তিক সংকেত পুরনো হয়ে পড়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?