শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নবজাতক শিশু ও মায়ের অস্বাভাবিক মৃত্যু! পালাতে গিয়ে ধরা পড়ল অভিযুক্ত ডাক্তার

AG | ১৫ জুন ২০২৫ ১৭ : ৩৮Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্কঃ কুশিনগর জেলার খাড্ডা এলাকায় ঘটল মর্মান্তিক ঘটনা।  পঁচিশ বছর বয়সী এক মহিলা এবং তাঁর নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। অভিযুক্ত এক ডাক্তার। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় সহ দেশবাসী মর্মাহত৷ 

সংবাদমাধ্যম মারফত জানা গেছে, মহিলার নাম আসমা খাতুন। স্বামী সিকন্দর৷ খাড্ডা শহরের খাড্ডা-নেবুয়া সড়কের মহারাণা প্রতাপ চকে অবস্থিত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আসমা। হঠাৎই আসমা খাতুন (২৫) এবং তাঁর নবজাতক শিশুটি মারা যায়। পরিবারের সদস্যরা হাসপাতালে বিক্ষোভ করেন। মৃতদেহগুলি গেটের বাইরে রেখে দেন তাঁরা ।
খবর পেয়ে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়।

হাসপাতালটি সিল করে দেওয়া হয়েছে৷ অভিযুক্ত ডাক্তারকেও গ্রেপ্তার করা হয়। কারণ ওই হাসপাতাল অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এমনটাই জানা গেছে৷ পুলিশের মতে, প্রসব বেদনা শুরুর পর আসমাকে হাসপাতালে আনা হয় শুক্রবার রাতে। সে হনুমানগঞ্জ থানা এলাকার রামপুর জঙ্গল গ্রামের বাসিন্দা।  তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, গভীর রাতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। মা ও শিশু উভয়েই সুস্থ। পরিবারের অভিযোগ, চিকিৎসকরা টাকা দাবি করেছেন এবং জেলা হাসপাতাল থেকে রক্তের ব্যবস্থা করতে বলেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আসমার অবস্থার অবনতি হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে গোরক্ষপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরিবারের অভিযোগ, ডাক্তার সৈয়দ নিজেকে হাসপাতালের চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছিলেন। মা ও শিশু উভয়েই সুস্থ আছেন জানিয়ে মিথ্যা আশ্বাস দেন তিনি । পরিবারের সন্দেহ হলে ওই ডাক্তার গাড়িতে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তক্ষুনি পুলিশকে খবর দেন এবং ডাক্তারকে আটক করে। তদন্তে জানা গেছে, হাসপাতালটি বেআইনি ভাবে চালানো হচ্ছিল। ওই ডাক্তারের বিরূদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া