শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনা ক্যামেরাবন্দি করল কিশোর ! আতঙ্কগ্রস্ত 

AG | ১৫ জুন ২০২৫ ১৭ : ১৯Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার দুপুরে গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ এয়ার ইন্ডিয়া AI171 বিমানটি ভেঙে পড়ে বিজে মেডিকেল কলেজ হোস্টেলে। এই দৃশ্য অজান্তেই ক্যামেরাবন্দি করে সতেরো বছর বয়সী এক কিশোর। প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশের কাছে তার বক্তব্য রেকর্ড করা হয়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কিশোরের নাম আরিয়ান। সে তার ভাড়া বাড়ি থেকে বোয়িং ৭৮৭-৭ ড্রিমলাইনার বিমানটির ছবি ক্যামেরাবন্দি করছিল। ঠিক তখনই  হঠাৎ ভেঙে পড়ে এটি। মুহুর্তের মধ্যে চারিদিকটা 'আগুনের গোলা' হয়ে যায়। আরিয়ানের ভিডিও'র মাধ্যমে নেটিজেনদের পাশাপাশি মিডিয়াও ভয়ানক দুর্ঘটনার প্রাথমিক দৃশ্য চাক্ষুষ করতে পেরেছে। আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ একটি বিবৃতি জারি করে জানিয়েছে, আরিয়ানের বক্তব্য রেকর্ড করা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে,  ভিডিওটি তৈরির জন্য কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ সূত্রে আরো খবর, সে তার বাবাকে সাক্ষী রেখে জবানবন্দি দিয়ে  গেছে। 

ভয়াবহ ঘটনার বিবরণ দেয় আরিয়ান৷ সে ভিডিওটি করার ২৪ সেকেন্ডের মধ্যে বিমান ভেঙে পড়ে৷ তার বোন ভিডিওটি প্রথম দেখে সেও যথারীতি আতঙ্কিত। কিশোর এতটাই ভীত সন্ত্রস্ত যে সে ঠিকমতো বাক্যালাপই করছে না। খাবার খাচ্ছেনা৷ তার পরিবার তাকে নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। 

বিমান দুর্ঘটনায় মাত্র একজন বেঁচে যান। বাকি ২৪১ জন যাত্রী  প্রাণ হারান। এছাড়াও মেডিকেল হোস্টেল কমপ্লেক্স এবং এর আশেপাশে উপস্থিত আরও ২৯ জন মারা গেছেন। শনিবার পর্যন্ত আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ২৭০।
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া