শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১৫ জুন ২০২৫ ১৭ : ১৯Rajit Das
আজকাল ওয়াবডেস্ক: মহারাষ্ট্রের পুনেয় সেতু বিপর্যয়। পুনেতে ইন্দ্রায়ণী নদীর উপর সেতু ভেঙে পড়েছে। ফলে নদীর জলে ২০-২৫ জন তলিয়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন। ঘটনার এক ঘন্টার মধ্যেই পাঁচ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
কুণ্ডমালা গ্রামের কাছে অবস্থিত এই সেতু পর্যচকদের কাছে খুবই জনপ্রিয়। সেখানে বর্ষাকালে প্রচুর ভিড় হয়। রবিবার হওয়ায় স্বাভাবিকভাবেই পর্যটকদের ভিড় ছিল। এর মাঝেই সেতু ভেঙে দুর্ঘটনা ঘটে যায়। ভেঙে পড়ার সময় ইন্দ্রায়ণী সেতুতে ছিলেন প্রায় ১৫ থেকে ২০ জন পর্যটক। তাঁরা নদীতে পড়ে তলিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।
জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-সহ পুলিশ এবং দুর্যোগ ত্রাণ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এখনও পর্যন্ত পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে।
পুনে গ্রামীণ মাভাল এলাকায় সেতু ভেঙে পড়ার ঘটনাটি ঘটেছে। যদিও পুনে এবং পিম্প্রি চিঞ্চওয়াদে কমলা সতর্কতা জারি রয়েছে, ঘাট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। গত দুই দিনে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছিল।
বাসিন্দারা আগেই চার-পাঁচ বছর আগে সংস্কার করা সেতুটির কাঠামোগত সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে। তবে অনেক পর্যটক সম্ভাব্য বিপদ সম্পর্কে অবগত ছিলেন না।
এই সেতু বিপর্যয় নিয়ে শোক প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এক্সবার্তায় তিনি লিখেছেন, "পুনের কাছে ইন্দ্রায়ণী নদীর উপর মর্মান্তিক সেতু ভেঙে পড়ার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। বেশ কয়েকজন পর্যটক ডুবে মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, এই খবর হৃদয়বিদারক। এই শোকের মুহূর্তে শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি কর্তৃপক্ষকে উদ্ধার অভিযান ত্বরান্বিত করার এবং ক্ষতিগ্রস্তদের সকল সম্ভাব্য সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি। নিখোঁজদের নিরাপদে আরোগ্য লাভের জন্য এবং এই অকল্পনীয় ক্ষতি সহ্য করার জন্য পরিবারগুলির শক্তি কামনা করছি।"
Deeply distressed by the tragic bridge collapse over the Indrayani River near Pune. The news that several tourists are feared to have drowned is heartbreaking. My sincere condolences to the bereaved families in this hour of grief.
— Abhishek Banerjee (@abhishekaitc) June 15, 2025
I urge the authorities to expedite rescue…
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?