শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৫ জুন ২০২৫ ১৭ : ০৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: সন্তান জন্ম দেওয়াই তার নেশা। টানা ৪৩ বছর সন্তান প্রজননের পর অবশেষে অবসর নেয় দিয়েগো। ততদিনে সন্তানের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৮০০। কার্যত একাই নিজের প্রজাতিকে উদ্ধার করে তত দিনে আক্ষরিক অর্থেই সে ‘জাতির পিতা’। নেপথ্যে নেই কোনও স্পার্ম ডোনেশন, একেবারে প্রাকৃতিক ভাবেই নিজের বংশবৃদ্ধি করা সেই দিয়েগো অবশ্য মানুষ নয়। দৈত্যাকার কচ্ছপ।
১৯৬০-এর দশকে, শিকারীদের দ্বারা অত্যাধিক শিকার এবং বাসস্থান ধ্বংসের কারণে এস্পানিওলা দ্বীপের দৈত্যাকার কচ্ছপ প্রায় বিলুপ্ত হতে বসে। এক সময় এই প্রজাতির কচ্ছপের সংখ্যা কমে মাত্র ১৫টিতে এসে দাঁড়িয়েছিল। যার মধ্যে ১২টি ছিল স্ত্রী এবং ৩টি পুরুষ। প্রজাতিটিকে চরমভাবে বিপন্ন বা বিলুপ্তপ্রায় হিসাবে শ্রেণিবদ্ধ করা হয়।
এই অবস্থায় কচ্ছপের প্রজাতিটিকে বাঁচানোর জন্য, গ্যালাপাগোস ন্যাশনাল পার্ক এবং চার্লস ডারউইন ফাউন্ডেশন একটি কৃত্রিম প্রজনন কর্মসূচি চালু করে। সেই সময় প্রজননে সক্ষম পুরুষ কচ্ছপ হিসাবে বেছে নেওয়া হয় দিয়েগোকে। দিয়েগো তখন সান দিয়েগো চিড়িয়াখানায় থাকত। ১৯৭৭ সালে তাকে সান্তা ক্রুজ দ্বীপে একটি কচ্ছপ প্রজনন কেন্দ্রে নিয়ে আসা হয়। এরপরই ক্রমাগত সন্তানের জন্ম দিয়ে গিয়েছে সে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে যে প্রজনন কর্মসূচিতে জন্ম নেওয়া সমস্ত কচ্ছপের প্রায় ৪০% কচ্ছপের পিতাই দিয়েগো। অর্থাৎ দিয়েগোর সন্তান সংখ্যা প্রায় ৮০০ থেকে ৯০০। এই কর্মসূচি সফল হওয়ায় এখন প্রজাতিটি আর বিলুপ্ত নয় বলেই মনে করা হচ্ছে। ফলে কৃত্রিম প্রজননের আর প্রয়োজন নেই। ২০২০ সালের জুন মাসে, দিয়েগোকে এই কর্মসূচি থেকে অবসর দেওয়া হয়। অবসরের পর দিয়েগোকে বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?