সোমবার ০৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বিলুপ্ত হওয়ার পরও ফিরে আসবে মানুষ, রইল সেই ব্যবস্থা

Sumit | ১৫ জুন ২০২৫ ১৬ : ৫৩Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বিবর্তনই পৃথিবীর নিয়ম। কালের এই নিয়মে প্রতিটি জাতি একসময় শেষ হয়ে যাবে। তবে রেখে যেতে হবে নিশানা। যে নিশানা রেখে দিয়েছে ডাইনোরা। রেখে দিয়েছে বাকি প্রাণীরা। সেই একই নিশানা রেখে গেল মানুষও।


শুনতে অবাক বলে মনে হলেও এটাই সত্যি। অস্ট্রিয়ার একটি গুহাতে যত্ন করে রেখে দেওয়া হল মানুষের ডিএনএ। মানুষের যাবতীয় কৌশল, বুদ্ধি সবকিছু। এর নাম দেওয়া হয়েছে ফাইভ ডি মেমোরি ক্রিস্টাল। যেসময় মানুষ হারিয়ে যাবে তখন যে বিকল্প প্রাণীরা পৃথিবীতে রাজত্ব করবে তারা এই ডিস্ক থেকে মানুষের সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবে।


এই ছোটো ডিস্কটি একটি পোকার চিপের মতো। এখানে তিন বিলিয়ন মানুষের ডিএনএ-র চিঠি দেওয়া হল। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে আগুন, বরফ, রেডিয়েশন, শক্ত পাহাড়। কোনও কিছুই নষ্ট করতে পারবে না। এর ওপর পৃথিবীর যেকোনও ধরণের প্রাকৃতিক বিপর্যয় কাজ করবে না। এটি নষ্ট হবে না। এটি ভবিষ্যতে বলে দেবে কারা ছিলাম আমরা।


এটি হাজার হাজার বছর ধরে পড়ে থাকলেও নষ্ট হবে না। এখানে রেখে দেওয়া হয়েছে প্রচুর গানও। যা দেখে পরবর্তীকালের প্রাণীরা আমাদের সম্পর্কে জানতে পারবে। এর দেহটি যে কাঁচ দিয়ে তৈরি করা হয়েছে সেটি কোনও ধরণের কেমিক্যাল দিয়ে নষ্ট হবে না। উচ্চ তাপেও এটি একেবারে ঠিক থাকবে। পরীক্ষাগার থেকে দেখা গিয়েছে এটি ১৮৩২ ডিগ্রি ফারেনহাইটেও ঠিক থাকবে। 


এটি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ সাউথহ্যাম্পটনের গবেষকরা যা গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। এর ওপর ১০ টনের ওজন চাপিয়েও দেখা গিয়েছে একেবারে সঠিক রয়েছে। এর নাম ইতিমধ্যে গিনিস বুক অফ রেকর্ডে উঠে গিয়েছে।


এর আকার অতি ক্ষুদ্র হলেও এতে যে তথ্য থাকবে তা কোনওদিন নষ্ট হবে না। আসলে পৃথিবীতে একসময় মানুষ শেষ হবে। তবে তখন যারা পৃথিবীতে রাজত্ব করবে তারা এই ডিস্ক থেকে আমাদের কথা জানতে পারবে। রইল সেই আগামীর অপেক্ষা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া